ভরসা স্কিমে মাসে 2 হাজার ও 3 হাজার টাকা পেতে কী কী শর্ত মানতে হবে? আবেদন পদ্ধতি, ব্যাংক অ্যাকাউন্ট ও DBT Link সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ‘ভরসা’ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে, যেসব বেকার যুবক-যুবতী স্নাতক উত্তীর্ণ নন, অর্থাৎ নন-গ্র্যাজুয়েট, তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভরসা স্কিম সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদের জন্য এই নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘ভরসা’ স্কিম। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, আগামী জানুয়ারি মাস থেকেই বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বলেও জানান।

অন্য প্রকল্পের সুবিধা পেলে ভরসা স্কিমে আবেদন করা যাবে?

মুখ্যমন্ত্রী আরও জানান, যেসব বেকার যুবক-যুবতী বর্তমানে অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা ভরসা স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাঁরা ইতিমধ্যেই সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন, তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ, ভরসা স্কিমের সুবিধা শুধুমাত্র বেকার যুবক-যুবতীদের জন্যই প্রযোজ্য হবে।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তার টাকা সাধারণত DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আবেদন করার সময় সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর উল্লেখ করতে হবে, যেটিতে DBT লিঙ্ক করা রয়েছে এবং e-KYC সম্পন্ন করা হয়েছে। এর ফলে প্রকল্পের আর্থিক সহায়তার টাকা সরাসরি আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে।

এখন আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সহজেই চেক করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা। শুধু তাই নয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link না থাকলে অনলাইনের মাধ্যমে তা লিঙ্ক করার সুযোগও রয়েছে। এছাড়াও, আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে DBT Link পরিবর্তন করতেও পারবেন।

কারা ভরসা স্কিমের সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে
১. আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
২. রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
৩. পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
৪. সরকারের অন্য কোনও সামাজিক ভাতা বা আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা না পেলে ভরসা স্কিমের সুবিধা পাবেন।
৫. সরকারি চাকরি করেন না, এরকম বেকার ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন।

Bank Account DBT Link Check / Bank Account DBT Link & Change Online Step By Step

১) সর্বপ্রথম আপনাকে NPCI এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে মেনু বারে ক্লিক করুন ও Customer এ ক্লিক করে Bharat Aadhaar Seeding Enable (BASE) এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Aadhaar Mapped Status এ ক্লিক করে আধার কার্ড নম্বর উল্লেখ করে OTP যাচাই করে দেখে নিন – কোন ব্যাংকে DBT Link Active রয়েছে নাকি নেই।

৪) DBT Link করার জন্য কিংবা পরিবর্তন করার জন্য বাঁদিকে মেনুতে ক্লিক করে Aadhaar Seeding/Deseeding এ ক্লিক করে আধার কার্ড নম্বর উল্লেখ করুন।

৫) এরপর নিচে Seeding সিলেক্ট করুন ও নিচে কোন ব্যাংকে DBT Link করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। এরপর নিচে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করুন ও Confirm Account Number এ পুনরায় বসিয়ে দিন।

৬) এরপর নিচের বক্সে টিক মার্ক করে, ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন ও পরবর্তী পেজে OTP যাচাই করে সাবমিট করলেই Bank Account DBT Link Active হয়ে যাবে।

৭) অনলাইনের পাশাপাশি ব্যাংকে গিয়েও সরাসরি অফলাইনে Bank Account DBT Link Check কিংবা লিংক বা পরিবর্তন করতে পারবেন।

Bank Account DBT Link Website Link:- Click Now 

Bank Account DBT Link Check Portal: Check Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।