মহিলাদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার চারটি ব্লকে আশা (ASHA) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮৪টি। ইচ্ছুক মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।
কোথায় নিয়োগ হচ্ছে?
ক্যানিং-১, ক্যানিং-২, গোসাবা এবং বাসন্তী ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন
শুধুমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালতের নির্দেশে বিবাহবিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের নির্দিষ্ট পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স কত লাগবে?
প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসেছেন, এমন মহিলারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় পাশ না করলেও আবেদন করা যাবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কোনও সুবিধা পাওয়া যাবে না। মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী মহিলাদের প্রথমে নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের সইসহ(Self-attested) জেরক্স কপি যুক্ত করে ডাকযোগে সংশ্লিষ্ট ব্লকের BDO অফিসে পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে যে ডকুমেন্টের জেরক্স দিতে হবে, সেগুলি হল—
- জন্মতারিখের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- ভোটার কার্ড ও রেশন কার্ডের জেরক্স।
- মাধ্যমিকের মার্কশিটের জেরক্স।
- বিবাহিত, বিধবা অথবা বিবাহবিচ্ছিন্না হওয়ার প্রমাণপত্র।
- তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হলে সংশ্লিষ্ট সার্টিফিকেট।
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দাই বা লিঙ্ক ওয়ার্কার হলে তার প্রমাণপত্র।
- প্রার্থীর স্বাক্ষর-সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি ছবি।
- নিজের নাম ও ঠিকানা লেখা একটি খাম, যাতে ৫ টাকার ডাকটিকিট লাগানো থাকবে।
- ভোটার তালিকার সংশ্লিষ্ট অংশের নম্বর ও প্রার্থীর ক্রমিক নম্বর-সহ স্বপ্রত্যয়িত জেরক্স কপি।
আবেদনপত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ১৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট BDO অফিসে আবেদনপত্র পৌঁছতে হবে।
কী ভাবে নিয়োগ করা হবে?
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান জানানো হয়নি। পরবর্তীতে ডাকযোগে (পোস্টের মাধ্যমে) প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
বাসন্তী ব্লকের আবেদন পত্র ডাউনলোড করুন: Download
ক্যানিং -১ ব্লকের আবেদন পত্র ডাউনলোড করুন: Download
গোসাবা ব্লকের আবেদন পত্র ডাউনলোড করুন: Download
ক্যানিং -২ ব্লকের আবেদন পত্র ডাউনলোড করুন: Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
