রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপারেশন সার্ভিস এবং ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগে এগ্জ়িকিউটিভ ডিরেক্টর পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ২টি।
কারা আবেদন করবেন?
যোগ্যতা:
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কিংবা পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা অপারেশন সার্ভিস বিভাগের পদে আবেদন করতে পারবেন। এ জন্য কোনও বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থায় অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর মধ্যে ন্যূনতম দুবছর কোনও তাপবিদ্যুৎ কেন্দ্রে স্টেশন-ইন-চার্জ কিংবা জেনারেল ম্যানেজার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্য দিকে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পদে আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্যপদ থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে কোনও বড় ইঞ্জিনিয়ারিং সংস্থা, বিদ্যুৎ পরিষেবা সংস্থা কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম দুবছর জেনারেল ম্যানেজার অথবা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রজেক্ট ফিনান্সিং, ট্যাক্সেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, বাজেটিং এবং রেগুলেটরি অ্যাফেয়ার্সের কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়াও, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও ২০ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন কেন্দ্র বা রাজ্য সরকারি আধিকারিকেরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থায় অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স ৫২ থেকে ৫৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে সংস্থার কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫৯ বছর।
বেতন স্কেল:
প্রতি মাসে ১,৫৬,৫০০ টাকা থেকে ২,১০,৮০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী ডিএ, এইচআরএ, চিকিৎসা ভাতা-সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কী ভাবে নিয়োগ করবে?
লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউ হবে কলকাতায়। বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত বাধ্যতামূলক নয়।
কী ভাবে আবেদন করতে হবে?
তার আগে আগ্রহীদের অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ২৫ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ১৬ ডিসেম্বর ২০২৬।
বিজ্ঞপ্তি:Download
WBPDCL Recruitment Online Apply: আবেদন লিংক
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
