West Bengal Voter List 2002 Download: পশ্চিমবঙ্গের পুরাতন ভোটার লিস্ট (Voter List 2002) প্রকাশিত হলো। এখন অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিন, আপনার ভোটকেন্দ্র (Polling Station) অনুযায়ী পুরাতন 2002 সালের ভোটার লিস্ট।
2002 সালের পুরাতন ভোটার লিস্টে আপনি দেখতে পারবেন – ভোটারের নাম, বাবা বা স্বামীর নাম, লিঙ্গ, বয়স ও ভোটার কার্ড নাম্বার। জেলা ভিত্তিক পুরাতন ভোটার লিস্ট প্রকাশিত করলো CEO West Bengal।
নিচের ধাপ গুলো ফলো করে ডাউনলোড করে দেখে নিন, পুরাতন ভোটার লিস্ট (West Bengal Old Voter List 2002 PDF Download) –
১) প্রথমে আপনাকে ceowestbengal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
২) এরপর Electoral Roll of SIR 2002 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) এরপর আপনার জেলা সিলেক্ট করুন।
৪) এরপর আপনার বিধানসভা সিলেক্ট করুন।
৫) এরপর আপনাকে Polling Station Name খুঁজে নিয়ে পাশে থাকা Final Roll এ ক্লিক করে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে।
৬) ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেলে দেখে নিন আপনার নাম সহ বিস্তারিত।
আরও পড়ুনঃ ভোটার ভেরিফিকেশন (SIR) শুরু হচ্ছে! এই ডকুমেন্টস থাকলেই প্রমাণ হবে আপনি ভারতীয় নাগরিক?
West Bengal Old Voter List 2002 Download / West Bengal 2002 Voter List Download পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২ | বীরভূম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৩ | কোচবিহার ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৫ | দার্জিলিং ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৬ | হুগলি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৭ | হাওড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৮ | জলপাইগুড়ি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৯ | ঝাড়গ্রাম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১০ | কলকাতা উত্তর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১১ | মালদা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১২ | মুর্শিদাবাদ ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৩ | নদীয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৮ | পুরুলিয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ ভোটার লিস্ট ডাউনলোড | Download |
ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি (Special Intensive Revision/SIR)। যার মূল উদ্দেশ্য হলো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। যারা বাইরে থেকে এসে ভোট দিচ্ছে অবৈধ ভাবে, তাদের নাম ছাঁটাই করা। শুধু যে বিহারেই এই SIR হবে তা কিন্তু নয়! এবার বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ আগামী আগষ্ট মাস থেকে বলে খবর।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 51 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে। যার কারন উল্লেখ করে জানানো হয়েছে, 18 লক্ষ মৃত ভোটারের খবর পাওয়া গেছে, 26 লক্ষ ভোটার বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন এবং দুটি স্থানে নাম নথিভূক্ত করেছেন 7 লক্ষ ভোটার।
Update:11/11/2025 (21.27 P.M)

