★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Old Birth Certificate To Digital Birth: হাতে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করুন! অনলাইনে তথ্য চেক, Certificate Download ও Digital করার সম্পূর্ণ পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হাতে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাইজ করার কাজ শুরু।  বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে হাতে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাইজ করার কাজ আবার শুরু হয়েছে।  অর্থাৎ, আপনার কাছে যদি পুরনো দিনের হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে, তাহলে সেটিকে সরকারি নথিতে ডিজিটাল রেকর্ড হিসেবে সংযুক্ত করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আপনার কাছে যদি হাতে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট থাকে, তাহলে কীভাবে সেটি ডিজিটাইজ করবেন? কোথায় আবেদন করতে হবে? কী কী ডকুমেন্টস লাগবে? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।  তাই আপনার কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকলে, প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জন্ম সার্টিফিকেট ডিজিটাল থাকলে কী কী সুবিধা?
১) অনলাইন থেকে একাধিকবার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
২) জন্ম সার্টিফিকেটের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে। ফলে প্রয়োজনের সময় যেকোনও জায়গা থেকে অনলাইনে জন্ম সার্টিফিকেটের তথ্য দেখতে পারবেন।
৩) জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও চিন্তার কারণ নেই। অনলাইনে সংরক্ষিত তথ্য থেকে প্রয়োজন অনুযায়ী আবার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

আপনার পুরনো জন্ম সার্টিফিকেটের তথ্য অনলাইনে সংরক্ষিত রয়েছে কি না, দেখুন এইভাবে – 

আপনার পুরনো জন্ম সার্টিফিকেটের তথ্য অনলাইনে সংরক্ষিত রয়েছে কি না, তা খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন।  কীভাবে চেক করবেন, তা নিচে ধাপে ধাপে দেখানো হল।

Birth Certificate Details Find Online – Step By Step

১) প্রথমে আপনাকে জন্ম-মৃত্যু তথ্য পোর্টালে আসতে হবে।  এছাড়াও সরাসরি অফিসিয়াল পোর্টালের লিংক নিচে দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করেও সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে Menu বাটনে ক্লিক করে Citizen Service-এ ক্লিক করুন।  এরপর Birth-এ ক্লিক করে Know Your Acknowledgement No / Certificate No অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে শিশুর জন্মের সাল ও মাস নির্বাচন করুন।  এরপর শিশুর নাম এবং মা ও বাবার নামের প্রথম ৩টি অক্ষর লিখে Search-এ ক্লিক করুন।

৪) এবার নিচে আপনার জন্ম সংক্রান্ত তথ্য চলে এলে বুঝবেন, আপনার জন্ম সার্টিফিকেটের তথ্য অনলাইনে সংরক্ষিত রয়েছে।  এছাড়াও এখানে জন্ম সার্টিফিকেটের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না, ডিজিটাল জন্ম সার্টিফিকেট নম্বর এবং অন্যান্য তথ্যও দেখতে পারবেন।

জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি! Birth Certificate Online Download – Step By Step

১) প্রথমে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য জন্ম-মৃত্যু তথ্য পোর্টালে আসুন।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।


২) এরপর হোম পেজে Menu-তে ক্লিক করে Citizen Service-এ ক্লিক করুন।  এরপর Birth-এ ক্লিক করে Download Certificate-এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আগে সার্চ করে পাওয়া জন্ম সার্টিফিকেটের Digital Number অথবা Certificate Number উল্লেখ করুন।  এরপর OTP Verification সম্পূর্ণ করে জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিন।

পুরনো জন্ম সার্টিফিকেট কীভাবে ডিজিটাল করবেন? Old Birth Certificate to Digital Birth Certificate – Apply Process

১) প্রথমে পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার আগে দেখতে হবে, আপনার জন্ম সার্টিফিকেটটি কোন অফিস থেকে ইস্যু করা হয়েছিল।  এটি জানার জন্য পুরনো জন্ম সার্টিফিকেটের নিচের ডানদিকে থাকা তথ্য দেখুন।

২) এরপর সেখানে যে অফিস বা দপ্তরের ঠিকানা দেওয়া রয়েছে—গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন অথবা হাসপাতাল—সেটি ভালোভাবে দেখে নিন।
৩) এরপর বাবা-মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরনো জন্ম সার্টিফিকেট সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট অফিসে যেতে হবে।
৪) এরপর জন্ম-মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত দপ্তর অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন।  সেখান থেকে প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করে উপযুক্ত ডকুমেন্টস জমা করুন।
৫) এরপর আপনার জন্ম সার্টিফিকেট ডিজিটাল হয়ে গেলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পেয়ে যাবেন।  অথবা উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে Digital Certificate Number বের করে অনলাইন থেকে প্রয়োজন অনুযায়ী জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Birth Certificate Details Find Website Link:- Check Now 


Birth Certificate Download Online Link:- Download Now 
Birth Certificate Portal Link:- Click Now 
★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।