★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অমিত শাহের বৈঠকে মুসলিম আধিকারিকদের বাদ দেওয়ার অভিযোগ তুলে পোস্ট, মহুয়াকে থানায় তলব পুলিশের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর ঘিরে মুসলিম IAS ও IPS আধিকারিকদের সরকারি কর্মসূচি থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।  সেই অভিযোগ তুলে করা সমাজমাধ্যমের পোস্টকে কেন্দ্র করেই এ বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে মহুয়া জানান, তাঁর ওই পোস্টের জেরে পশ্চিমবঙ্গ পুলিশ FIR করেছে।  তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিষ্ণুপুর থানায় ডাকা হয়েছে বলেও জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।  তিনি স্পষ্ট করেছেন, নির্ধারিত সময়ে থানায় হাজির হবেন।

মহুয়ার অভিযোগ ছিল, অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত কয়েকটি সরকারি কর্মসূচিতে মুসলিম আধিকারিকদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।  এ ক্ষেত্রে তিনি সিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, রাজ্য পুলিশের STF প্রধান জাভেদ শামিম এবং IAS আধিকারিক খলিল আহমেদের নাম উল্লেখ করেছিলেন।

মহুয়ার দাবি, শাহের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ওয়াকার রাজাকে স্বাগত জানানোর তালিকায় রাখা হয়নি।  জাভেদ শামিমকে শাহের সঙ্গে সম্পর্কিত কয়েকটি কর্মসূচিতেও আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তাঁর।  অন্য দিকে, খলিল আহমেদকে একটি বৈঠক থেকে চলে যেতে বলা হয়েছিল বলেও দাবি করেছেন তৃণমূল সাংসদ।

এই ঘটনাগুলির উল্লেখ করে ১ সেপ্টেম্বর IAS এবং IPS আধিকারিকদের সংগঠনের কাছেও প্রশ্ন তুলেছিলেন মহুয়া। তাঁর অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে আধিকারিকদের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে দূরে রাখা হয়ে থাকলে তা নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলির প্রতিবাদ করা উচিত।

এ বার সেই পোস্টের সূত্রেই পুলিশের তলবের কথা প্রকাশ্যে আনলেন তিনি।  বৃহস্পতিবারের পোস্টে মহুয়া আরও জানিয়েছেন, থানায় গিয়ে তিনি IPS আধিকারিক বুশরা বানোর বদলি নিয়েও প্রশ্ন তুলবেন।

বুশরা বানোর বদলি নিয়েও ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।  ২০২১ ব্যাচের এই IPS আধিকারিক খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন।  একটি ভিডিয়োয় ‘আস সালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ এর মতো শব্দ ব্যবহারের পর তাঁর বিরুদ্ধে কিছু মহলের আপত্তি সামনে আসে।  এরপরই তাঁর বদলি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।  রাজ্য সরকারের তরফে অবশ্য বদলিটিকে নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

এর মধ্যেই বৃহস্পতিবার অভিযোগটি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন মহুয়া।  অমিত শাহের জুলাই ও আগস্টের পশ্চিমবঙ্গ সফরের সময় মুসলিম আধিকারিকদের সরকারি কর্মসূচি থেকে বাদ দেওয়ার অভিযোগ নিয়ে তিনি রাষ্ট্রপুঞ্জের Minority Issues-এর Special Rapporteur-এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।  তাঁর চিঠিতে তিন আধিকারিককে ঘিরে তিনটি ঘটনার উল্লেখ রয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।