★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

‘ভাইপো গ্যাং আছে’! চন্দ্রনাথের খুন নিয়ে ফের মুখ খুললেন মা হাসিরানি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
চিত্রঃ সংগৃহীত
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর ফের আলোচনায় এলেন নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।  গত ১৫ সেপ্টেম্বর হলদিয়ার প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে গিয়ে ছেলের মৃত্যুর প্রসঙ্গ তোলেন তিনি।  সেই সময় ‘ভাইপো গ্যাং’-এর কথা বলেন হাসিরানি। পাশাপাশি ভবানীপুরের নির্বাচনী ফল নিয়েও মন্তব্য করেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ও ঘনিষ্ঠ সহকর্মী।  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে রাতে মধ্যমগ্রামে গুলিতে মৃত্যু হয় তাঁর।  পরে এই খুনের তদন্তভার নেয় সিবিআই।  মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ছেলের মৃত্যুর পর মে মাসেই ক্ষোভ প্রকাশ করেছিলেন হাসিরানি।  তখন তিনি বলেছিলেন, নির্বাচনের ফলের পর তাঁর ছেলেকে প্রাণ দিতে হয়েছে।  পাশাপাশি তিনি দাবি করেছিলেন, ৪ জুনের পর দিল্লির কোনও ‘বাবাও’ অভিযুক্তদের রক্ষা করতে পারবেন না।

এবার মনোনয়ন জমা দেওয়ার সময় ভবানীপুরের ফলের প্রসঙ্গ টেনে হাসিরানি বলেন, “ভবানীপুরে যদি না হারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো আজ আমার ছেলের জীবনটা নিয়ে ছেলেখেলা হতো না।”

সিবিআইয়ের চার্জশিটে দু’জনকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত সূত্রের খবর।  তাঁদের বিরুদ্ধে বাইরে থেকে শুটার আনা, আগ্নেয়াস্ত্রের ব্যবস্থা করা এবং হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

তবে চন্দ্রনাথকে কেন খুন করা হয়েছিল, এর পিছনে আসল উদ্দেশ্য কী ছিল এবং কোনও আর্থিক লেনদেনের যোগ ছিল কি না—এই বিষয়গুলি এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

চন্দ্রনাথের খুন নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, চন্দ্রনাথকে সরিয়ে দিতে ‘২ কোটি টাকা’ খরচ করা হয়েছিল এবং ‘ভাইপো গ্যাং’ সেই টাকা দিয়েছিল।  তবে এই দাবির ক্ষেত্রে তিনি প্রকাশ্যে নির্দিষ্ট কারও নাম করেননি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।