অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম পূরণ করেছেন? রাজ্য ও কেন্দ্রের একাধিক প্রকল্পে আর আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না, জানালেন মুখ্যমন্ত্রী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার আবেদনপত্র নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল।  এবার সেই বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  গতকাল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “১২ পাতার ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে।  কিন্তু আবেদনকারীদের আসলে মাত্র ৪টি পাতার তথ্যই পূরণ করতে হয়েছে।”

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্রের বাকি অংশ প্রশাসনিক ও সরকারি ব্যবহারের জন্য রাখা হয়েছিল।  তাই সাধারণ আবেদনকারীদের ১২টি পাতার সব তথ্য পূরণ করার প্রয়োজন হয়নি।

তিনি আরও জানান, একবার এই আবেদনপত্রের মাধ্যমে আবেদনকারীদের তথ্য সরকারি পোর্টালে সংরক্ষণ হয়ে গেলে ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পে একই তথ্য বারবার জমা দিতে হবে না।  এতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আরও দ্রুত দেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষেরও বারবার নতুন করে ফর্ম পূরণ করার ঝামেলা অনেকটাই কমবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই তথ্যগুলো শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কাজে লাগানো হবে।  ফলে একবার তথ্য জমা দেওয়ার পর একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ কোটি ৬০ লক্ষ আবেদনপত্র যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং ১ কোটি ৩০ লক্ষেরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।  তাঁদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠানো হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।