আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যজুড়ে পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’। আর ওই দিনই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। DBT-এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।
তবে আবেদন করলেই যে প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকবে, এমনটা নয়। আবেদনকারীদের নথি ও তথ্য যাচাইয়ের পর যাঁদের আবেদন বৈধ বলে বিবেচিত হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই, তাঁরাই সেপ্টেম্বরের এই কিস্তি পাবেন।
যাচাইয়ের সময় বহু আবেদনে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল বা আটকে রাখা হয়েছে। ফলে এই আবেদনকারীদের ১৭ সেপ্টেম্বরের কিস্তি পাওয়ার সম্ভাবনা নেই। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের গরমিল, ভুল নথি, আধার সংযোগের সমস্যা কিংবা DBT পরিষেবা সক্রিয় না থাকলে টাকা আটকে যেতে পারে।
এদিকে, যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রেও ১৭ সেপ্টেম্বরের টাকা পাওয়া নিশ্চিত নয়। তাই টাকা না ঢুকলে প্রথমেই নিজের আবেদনটির অবস্থা, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।
অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। আগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
তবে এবারও যাঁদের আবেদন বাতিল বা আটকে রয়েছে, তাঁদের জন্য দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না। নথিতে ভুল বা অন্য কোনও সমস্যা থাকলে তা সংশোধনের সুযোগ মিলতে পারে। পাশাপাশি আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের ‘জনকল্যাণ শিবির’ করার কথা জানিয়েছে সরকার। সেখানে অন্নপূর্ণা যোজনাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য নতুন করে আবেদন করা যাবে।
উল্লেখ্য যে , ২৫ থেকে ৬০ বছর বয়সি কোনও বিশেষভাবে সক্ষম মহিলা যদি প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে ১,৫০০ টাকা পান, তাহলে সেই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ দুই সুবিধার জন্য যোগ্য হলে তাঁর মাসে মোট ৪,৫০০ টাকা পাওয়ার কথা।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
