আসানসোলে প্রথম সরকারি মেডিক্যাল কলেজ, ৫০ এমবিবিএস আসন নিয়ে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান।  অবশেষে আসানসোলে প্রথম সরকারি মেডিক্যাল কলেজ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।  রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে চলতি বছরের ১৪ জুলাই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর আসানসোলের ইএসআই (ESI) হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ইএসআইসি (ESIC)-র হাতে তুলে দেওয়া হয়েছে।  হাসপাতালটিকেই উন্নীত করে গড়ে তোলা হবে ESIC মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কেন্দ্র তরফে জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ৫০টি এমবিবিএস (MBBS) আসনে ভর্তি শুরু করার লক্ষ্যে জাতীয় মেডিক্যাল কমিশনের (NMC) এর কাছে লেটার অব পারমিশন (LoP) এর আবেদন জমা পডেছে। প্রাথমিকভাবে হাসপাতালের বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই পাঠদান শুরু করার পরিকল্পনা রয়েছে।  তবে চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এনএমসি-র অনুমোদন মিললে।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের নিট ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে।  ফলে সময়মতো এনএমসির ছাড়পত্র মিললে চলতি শিক্ষাবর্ষেই এই নতুন ৫০টি এমবিবিএস আসন কাউন্সেলিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়াও কেন্দ্রের দাবি, এই মেডিক্যাল কলেজ চালু হলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের ইএসআই-সুবিধাভোগী হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবার উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন।  একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, গবেষণা, দক্ষ চিকিৎসক তৈরি এবং স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হয়ে উঠবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।