এক ধাক্কায় ২০৯ টাকা কমল ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম, পশ্চিমবঙ্গে এখন কত রেট?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর।  ১৯ কেজির বাণিজ্যিক LPG (এলপিজি) সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি।  নতুন দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমেছে।  ফলে আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল ৩,০৮১.৫০ টাকা, এখন তা কমে হয়েছে ২,৮৭২.৫০ টাকা।

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য শহরেও কমেছে বাণিজ্যিক LPG-র দাম।  দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২০২ টাকা কমেছে।  এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ক্যাটারিং পরিষেবা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তবে সাধারণ গৃহস্থালির গ্রাহকদের জন্য আপাতত কোনও স্বস্তি নেই।  ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।  কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসেও বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম এক দফা কমানো হয়েছিল।  এবার ফের ২০০ টাকার বেশি মূল্যছাড়ের ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।