দেশজুড়ে শুরু হয়েছে জনগণনার কাজ। সেই ধারাবাহিকতায় আজ থেকে পশ্চিমবঙ্গেও (West Bengal Census 2027) শুরু হলো ডিজিটাল জনগণনা (Census 2027)। এবার প্রথমবারের মতো নাগরিকরা নিজেরাই স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে Self Enumeration বা স্ব-গণনার ফর্ম পূরণ করতে পারবেন।
কীভাবে Census 2027-এর Self Enumeration ফর্ম পূরণ করবেন, কী কী তথ্য দিতে হবে, কী কী নথি লাগবে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া—সবকিছুই আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে বিস্তারিত জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে স্ব-জনগণনা (Self Enumeration)-এর জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টালে গিয়ে রাজ্যবাসীকে আগামী ১৫ আগস্টের মধ্যে Self Enumeration ফর্মটি পূরণ করে জমা (Submit) দিতে হবে।
ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীর নিবন্ধিত (Registered) মোবাইল নম্বর অথবা উল্লেখ করা ই-মেল (Gmail) ঠিকানায় একটি ১১ সংখ্যার SE ID পাঠানো হবে। পরবর্তীতে জনগণনা কর্মী (Census Enumerator) বাড়িতে এলে যাচাই (Verification) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই SE ID তাঁকে দেখাতে বা জানাতে হবে।
Census 2027 Self Enumeration Form Fill Up West Bengal – স্ব-গণনা ফর্ম অনলাইনে কীভাবে পূরণ করবেন?
১) অফিসিয়াল পোর্টালে যান
সর্বপ্রথম www.se.census.gov.in-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। এছাড়াও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি Self Enumeration পোর্টালে যেতে পারবেন।
২) মোবাইল নম্বর দিয়ে লগইন করুন
এরপর আপনার রাজ্য, পরিবারের কর্তার নাম এবং মোবাইল নম্বর লিখে OTP-এর মাধ্যমে যাচাই করুন। তারপর ভাষা নির্বাচন করে ক্যাপচা পূরণ করে লগইন করুন।
৩) এবার মোট ৬টি ধাপ সম্পূর্ণ করতে হবে
(ক) গৃহ তালিকা প্রস্তুতিকরণ – স্থানের বিবরণ
এই ধাপে আপনার জেলা ও পিন কোড লিখে সার্চ করুন। এরপর মানচিত্রে আপনার বাড়ির উপরে সঠিক অবস্থানে লাল মার্কারটি বসিয়ে Save করে পরবর্তী ধাপে যান।
(খ) সেন্সাস গৃহ নির্মাণ
এখানে আপনার বাড়ির মেঝে, দেওয়াল, ছাদের ধরন এবং বাড়ির অবস্থা সম্পর্কিত তথ্য উল্লেখ করে Save করুন।
(গ) পরিবারের সাথে সম্পর্কিত তথ্য
এই ধাপে পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের কর্তার লিঙ্গ, জাতি, বাড়িটি নিজস্ব নাকি ভাড়ার, বসবাসের জন্য কক্ষের সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা উল্লেখ করে Save করুন।
(ঘ) পরিবারের উপলব্ধ সুবিধাসমূহ
এখানে পানীয় জলের উৎস, জল সংগ্রহের পদ্ধতি, বাড়ি থেকে পানীয় জলের দূরত্ব, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, আলাদা রান্নাঘর, স্নানঘর ইত্যাদি সম্পর্কিত তথ্য দিয়ে Save করুন।
(ঙ) পরিবারের পরিসম্পদ
এই ধাপে পরিবারে রেডিও, স্মার্টফোন, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ/কম্পিউটার, সাইকেল, মোটরসাইকেল, চার চাকার গাড়ি রয়েছে কিনা এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সম্পর্কিত তথ্য দিয়ে Save করুন।
(চ) প্রিভিউ ও নিশ্চিতকরণ
এই ধাপে আপনার দেওয়া সমস্ত তথ্য একবার দেখে নিন। সব তথ্য সঠিক থাকলে নিশ্চিত করুন ও সাবমিট করুন( Confirm & Submit) এ ক্লিক করুন। কোনো ভুল থাকলে Back অপশনে গিয়ে সংশোধন করে তারপর চূড়ান্তভাবে সাবমিট করুন।
৪) গুরুত্বপূর্ণ বিষয়
- একবার ফর্ম Final Submit করলে আর কোনো তথ্য সংশোধন বা পরিবর্তন করা যাবে না।
- একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি পরিবারের Self Enumeration ফর্ম জমা দেওয়া যাবে।
৫) SE ID সংগ্রহ করুন
ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আপনাকে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ সংখ্যার একটি SE ID দেওয়া হবে। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেল (Gmail) ঠিকানাতেও এই SE ID পাঠিয়ে দেওয়া হবে। ভবিষ্যতের জন্য এটি সংরক্ষণ করে রাখুন।
৬) Now ভেরিফিকেশনের সময় SE ID দেখান
পরবর্তীতে গণনাকারী (Census Enumerator) আপনার বাড়িতে যাচাইয়ের জন্য এলে তাঁকে এই SE ID দেখাতে বা জানাতে হবে। আপনার দেওয়া SE ID সরকারি রেকর্ডের সঙ্গে মিললে গণনাকারী আপনার তথ্য যাচাই করে চূড়ান্তভাবে গ্রহণ করবেন।
Census 2027 Self Enumeration Form Fill Up Link: Apply Now
স্ব-জনগণনা আবেদন ফর্ম অনলাইন লিংক- ক্লিক করুন
Self Enumeration Form Link:- Click Now

