★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

দিল্লিতে SIR-এর খসড়া তালিকা প্রকাশ, ১.৪৫ কোটি ভোটারের মধ্যে নাম নেই ৪৭.৭ লক্ষের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রকাশিত হলো দিল্লিতে এসআইআর (SIR) খসড়া ভোটার তালিকা।  সোমবার এই তালিকা প্রকাশ করেছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর।  বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর এই খসড়া তালিকায় দিল্লির মোট ভোটারের এক-তৃতীয়াংশ (প্রায় ৩৩%) মানুষের নাম বাদ পড়েছে।  রাজধানীতে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ২৯৯।  তার মধ্যে প্রায় ৯৭ লক্ষ ৫১ হাজার ভোটারের নাম খসড়া তালিকায় রয়েছে।  অর্থাৎ, SIR-এর সময় প্রায় ৬৭.১৮ শতাংশ ভোটারের এনিউমারেশন ফর্ম জমা পড়েছিল এবং তা ডিজিটাইজ করা হয়েছে।  বাকি প্রায় ৪৭.৭ লক্ষ ভোটারের নাম আপাতত খসড়া তালিকায় নেই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন থেকে ১৭ অগস্ট পর্যন্ত দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ চলে।  সেই সময় যাঁদের ফর্ম পাওয়া গিয়েছে, তাঁদের তথ্য যাচাই করে ডিজিটাইজ করা হয়েছে। সেই হিসাবেই প্রায় ৯৭.৫ লক্ষ ভোটারের নাম নিয়ে সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।

অন্য দিকে, যে ৪৭.৭ লক্ষ ভোটারের কোনও ফর্ম পাওয়া যায়নি, তাঁদের ‘এএসডিডিও’ (ASDDO) তালিকায় রেখেছে কমিশন।  জানা গিয়েছে, এই তালিকার বড় অংশই হয় ওই ঠিকানায় অনুপস্থিত (Absent), নয়তো বহু আগে অন্যত্র চলে গিয়েছেন (Shifted) অথবা তাঁদের মৃত্যু (Dead) হয়েছে।  এ ছাড়াও তালিকায় নাম থাকা কিছু ভুয়ো বা ডুপ্লিকেট (Duplicate) ভোটার এবং অন্যান্য কিছু সমস্যার কারণে যাঁদের ফর্ম মেলেনি, তাঁদের নামই আপাতত খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, বাদ পড়া ভোটারদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ৬ (Form 6) জমা দিতে পারবে।  তবে নাম অন্তর্ভুক্তির দাবির সঙ্গে প্রয়োজনীয় নাগরিকত্বের প্রমাণপত্র বা নথিও জমা দিতে হবে।  এরপর কমিশনের আধিকারিকরা প্রতিটি আবেদন খতিয়ে দেখবেন।  এবং এই কাজ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।  সব কিছু ঠিকঠাক থাকলে, সমস্ত দাবি ও আপত্তি খতিয়ে দেখার পর আগামী ৪ নভেম্বর দিল্লিতে ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা এস‌আইআর এর চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll) প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও SIR এর পর ২০২৫ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছিল।  নির্বাচন কমিশনের হিসাবে, মোট ৫৮,২০,৮৯৮ জনের এনিউমারেশন ফর্ম পাওয়া যায়নি এবং তাঁদের নাম খসড়া তালিকায় রাখা হয়নি।

এবার দিল্লিতে SIR এর খসড়া তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াল প্রায় ৪৭.৭ লক্ষ।  অর্থাৎ সংখ্যার হিসাবে পশ্চিমবঙ্গের তুলনায় দিল্লিতে প্রায় ১০.৫ লক্ষ কম ভোটারের নাম খসড়া তালিকার বাইরে রয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।