বাহিনীর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের! ২০২১-এর ‘শীতলকুচি মানসিকতা’ ফিরিয়ে আনার অভিযোগে সরব অভিষেক

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটের লাইনেই মৃত্যু হলো ৮১ বছরের এক বৃদ্ধের। নাম পূর্ণচন্দ্র দলুই।  হাওড়ার উদয়নারায়ণপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ভোট-দুপুরে চরম উত্তেজনা ছড়াল বঙ্গ রাজনীতিতে।  ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনীকে ‘বিজেপির ব্যক্তিগত আর্মি’ ও ‘লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা’ বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  যদিও কমিশনের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বুধবার সকালে উদয়নারায়ণপুরের বলাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন অশীতিপর পূর্ণচন্দ্রবাবু।  পরিবার ও তৃণমূলের অভিযোগ, অশক্ত ওই বৃদ্ধ তাঁর ছেলের সাহায্য নিয়ে বুথে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের বাধা দেয় এবং ধাক্কা মারে।  সেই ধকল সইতে না পেরে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “অমিত শাহের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রাইভেট আর্মিতে পরিণত হয়েছে।  এরা লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা, যাদের বাংলার মানুষের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে।” ২০২১ সালের শীতলকুচি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এই ঘটনার সঙ্গে যুক্ত ‘জল্লাদ’দের আইনের মুখোমুখি হতে হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।