★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

SSC JE Recruitment 2026: কেন্দ্রীয় সরকারি চাকরির বড় সুযোগ! SSC JE-তে ১,৭৪৮ পদ, বেতন শুরু ৩৫,৪০০ টাকা; আবেদন চলছে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এই নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় Junior Engineer পদে নিয়োগ করা হবে।  পাশাপাশি India Meteorological Department (IMD)-এ Scientific Assistant পদেও নিয়োগ হবে।  মোট ১,৭৪৮টি শূন্যপদ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

এই চাকরির ক্ষেত্রে সব পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক নয়, পদ অনুযায়ী রয়েছে ভিন্নতা।  যেমন, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য আবেদন করবেন, তাদের কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক ডিগ্রি অথবা ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।  তবে ডিপ্লোমা পাশ প্রার্থীদের একটা বিষয় মাথায় রাখতে হবে—কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে ডিপ্লোমার পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।  একইভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল) পদের জন্যও সংশ্লিষ্ট শাখার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা থাকা মাস্ট।  এখানেও কিছু পদের ক্ষেত্রে ডিপ্লোমাধারীদের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।  আবার জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল) পদের বেলায় ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমার সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।  যারা জুনিয়র ইঞ্জিনিয়ার (টেলিকম) হতে চান, তাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজির মতো নির্দিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক হতে হবে।  সবশেষে, আবহাওয়া দফতরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়মটি একটু আলাদা।  এই পদের জন্য প্রার্থীদের বিজ্ঞানে স্নাতক (বি.এসসি) হতে হবে, যেখানে ফিজিক্স বা পদার্থবিদ্যা বিষয়টি থাকা আবশ্যিক।  তবে ফিজিক্স ছাড়াও যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ), ইলেকট্রনিক্স কিংবা আইটি নিয়ে স্নাতক করেছেন, তারাও এই পদের জন্য যোগ্য।  তাই আবেদন করার আগে প্রত্যেকে নিজের পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে হবে।

বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্য্ন্ত।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০-৩২ বছরের মধ্যে হতে হবে পদ ভেদে বয়সের পার্থক্য রয়েছে এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়।

আবেদন মূল্য:
SSC JE 2026 পরীক্ষায় বসার জন্য আবেদন ফি ১০০ টাকা।  তবে মহিলা প্রার্থী, SC, ST, PwBD এবং Ex-Servicemen প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।  ফি জমা দেওয়ার শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা।

আবেদনপত্রে ভুল থাকলে পরে সংশোধনের সুযোগও থাকছে।  ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত Correction Window খোলা থাকবে।  প্রথমবার আবেদন সংশোধনের জন্য ২০০ টাকা এবং দ্বিতীয়বার সংশোধনের জন্য ৫০০ টাকা Correction Charge দিতে হবে। এই চার্জ সব প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য।

কিভাবে হবে পরীক্ষা?
জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের এই পরীক্ষাটি মূলত দুটি ধাপে নেওয়া হবে।  প্রথম ধাপ অর্থাৎ প্রথম পত্রের পরীক্ষাটি (Paper-I) হবে সম্পূর্ণ কম্পিউটার বেস্ট টেস্ট (CBT)।  অবজেক্টিভ টাইপের এই প্রথম পত্রের পরীক্ষাটি আগামী অক্টোবর বা নভেম্বর ২০২৬-এর মধ্যে আয়োজন করা হতে পারে।  এরপর প্রথম পত্রে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় পত্রের পরীক্ষা (Paper-II) নেওয়া হবে, যা ডিসেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি ভাষায় দেওয়া হবে।  এই দুটি পরীক্ষার নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।  এর জন্য প্রথমে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগইন করতে পারবেন।  এরপর Junior Engineer Examination 2026 লিঙ্কে ক্লিক করে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদের মতো প্রয়োজনীয় তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে।  বিজ্ঞপ্তির নির্দেশিকা মেনে নির্দিষ্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করার পর, প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ‘সাবমিট’ করতে হবে।  পুরো প্রক্রিয়াটি শেষ হলে ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট বা কপি নিজের কাছে গুছিয়ে রেখে দিতে হবে।

আবেদনের সরাসরি লিঙ্ক: Apply Now 

অফিশিয়াল বিজ্ঞপ্তি: Download Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।