প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। আর এই জন্মদিনকে ঘিরেই রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ‘সেবা সংকল্প অভিযান’ এর মাধ্যমে জনকল্যাণমূলক কাজের পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামগুলিকে চিহ্নিত করে উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্তিকে সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মদিন উপলক্ষে বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে এই কর্মসূচিকে ঘিরে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। জেলার ১৫টি বিধানসভা এলাকা থেকে ১০টি করে পিছিয়ে পড়া গ্রাম চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মোট ১৫০টি গ্রামকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
চিহ্নিত গ্রামগুলিতে কী কী সমস্যা রয়েছে, প্রয়োজনীয় সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কি না, রাস্তা-সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থা কেমন—এসব খতিয়ে দেখা হবে। এরপর সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই কাজে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও যুক্ত থাকবেন।
জেলার বিভিন্ন এলাকায় রক্তদান শিবির-সহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিও থাকছে। বিভিন্ন স্কুলে অঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন করা হবে। মেদিনীপুর বিধানসভা এলাকাতেই এক লক্ষ মাটির প্রদীপ বিলির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
পূর্ব মেদিনীপুরেও মোদীর জন্মদিন ঘিরে বড় আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি চলবে। জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, সরকারি অফিস, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, মন্দির-সহ বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হবে।
প্রতিটি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে ৫০ হাজার করে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালানোর কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লক অফিসের মাধ্যমে প্রদীপ বিতরণও শুরু হয়েছে।
১৭ সেপ্টেম্বর তমলুকের বর্গভীমা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করার পরিকল্পনা রয়েছে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি-সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা।
প্রধানমন্ত্রীর জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবনকে সামনে রেখেই ‘সেবা সংকল্প অভিযান’ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে বাড়ি, প্রতিষ্ঠান এবং মন্দিরে প্রদীপ জ্বালানোর আহ্বানও জানানো হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
