আইন নিয়ে পড়াশোনা শেষ করেছেন এবং আইনি পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন যোগ্য প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Enforcement Branch) পক্ষ থেকে চুক্তিভিত্তিক ‘সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট’ (Senior Legal Consultant) পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আপাতত ১টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমেই নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে নির্দিষ্ট ৪০,০০০ টাকা হারে মাসিক পারিশ্রমিক বা বেতন দেওয়া হবে। তবে মাসিক এই নির্দিষ্ট বেতনের বাইরে অন্য কোনো ধরনের অতিরিক্ত ভাতা বা সুবিধা এই পদের জন্য থাকবে না।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন স্নাতক (Law Graduate) হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর আইনি পেশায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সে ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ক্রিমিনাল কেস (ফৌজদারি মামলা) কিংবা সার্ভিস সংক্রান্ত আইনি বিষয় পরিচালনার ক্ষেত্রে আদালত বা ট্রাইবুনালে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই নিয়োগ ১ বছরের চুক্তির ভিত্তিতে করা হবে। তবে পরবর্তীতে প্রার্থীর কর্মদক্ষতা, সততা এবং কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে প্রতি বছর এই চুক্তির মেয়াদ বাড়তেও পারে আবার নাও পারে। এছাড়া, সাধারণ সরকারি ছুটির দিনগুলির পাশাপাশি বছরে কোনো বেতন কাটা ছাড়াই সর্বোচ্চ ১৪ দিনের ক্যাজুয়াল লিভ বা ছুটির সুবিধা পাবে ।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অফলাইন (স্পিড পোস্ট) এবং অনলাইন (ইমেল)—উভয় মাধ্যমেই নিজেদের আবেদন জমা দিতে হবে।
এরজন্য আপনাকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং অভিজ্ঞতার সমস্ত নথিপত্রের জেরক্স কপি যুক্ত করতে হবে। এরপর সমস্ত নথি একটি খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে— “Additional Director General and Inspector General of Police, Enforcement Branch, West Bengal, Araksha Bhawan, DJ Block, Sector-II, Salt Lake, Kolkata 700091″।
তবে খামের ওপর স্পষ্ট বড় অক্ষরে “APPLICATION FOR SENIOR LEGAL CONSULTANT” কথাটি লিখতে ভুলবেন না।
এছাড়াও অনলাইনে ডাকযোগে পাঠানোর পাশাপাশি, পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত নথির স্পষ্ট স্ক্যান কপি (PDF ফরম্যাটে) এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিশিয়াল ইমেল আইডি— ebwestbengal@gmail.com-এ মেল করতে হবে।
Notification Download Link: Download Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
