আগামীকাল ১ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯:০০ টা থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে। সূত্র মতে, এই জনকল্যাণমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা SBSTC বাস স্ট্যান্ড থেকে।
প্রাথমিকভাবে রাজ্যের তিনটি প্রধান সরকারি পরিবহন সংস্থা—SBSTC, NBSTC এবং WBTC-র অধীনে থাকা সমস্ত সাধারণ বা নন-এসি (Non-AC) বাসে এই ফ্রি পরিষেবাটি কার্যকর করা হচ্ছে।
যাতায়াতের সময় কোনো ঝঞ্ঝাট এড়াতে মহিলা যাত্রীদের নিজেদের সাথে একটি বৈধ সরকারি পরিচয়পত্র (যেমন: আধার কার্ড বা ভোটার আইডি) রাখতে হবে। বাসে দায়িত্বরত কন্ডাক্টরকে সেই পরিচয়পত্রটি দেখালেই তিনি বিনামূল্যে একটি ‘জিরো ভ্যালু টিকিট‘ বা শূন্য মূল্যের রসিদ প্রদান করবেন।
এই সুবিধা পেতে গেলে ডিজিটাল স্মার্ট কার্ড বানাতে হবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কাল কোনো কার্ড ছাড়াই যাতায়াত করা যাবে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড বা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখালেই চলবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা।
কিছুদিন পর এই প্রকল্পকে আরও সুসংগঠিত করতে চালু হবে ডিজিটাল স্মার্ট কার্ড। কার্ডে থাকবে নাম, ছবি ও কিউআর কোড। কার্ড পেতে নিকটস্থ বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদন করতে হবে। সঙ্গে লাগবে সাম্প্রতিক ছবি ও পরিচয়পত্রের জেরক্স।
কার্ড তৈরিতে সময় লাগবে বলে শুরুতে কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে। বাসে উঠে কন্ডাক্টরকে পরিচয়পত্র দেখালেই তিনি জিরো ভ্যালু টিকিট (শূন্য মূল্যের টিকিট) দিয়ে দেবেন।

