★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

IRCTC-তে চাকরির সুযোগ! কোনো পরীক্ষা নেই, প্রতি মাসে বেতন ৩০ হাজার টাকা; কীভাবে আবেদন করবেন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য তথা দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  ভারতীয় রেলের অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য শাখা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এ নতুন কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে।  যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য এটি কাজ করার এক সুবর্ণ সুযোগ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

IRCTC-এর তরফে জানানো হয়েছে, এবার দেশজুড়ে মোট ৯২টি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে।  পদের নাম “Contractual Hospitality Monitor”।  এরজন্য কোনো পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে বলে জানিয়েছে।

যোগ্যতা:
হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে।  এছাড়াও কালিনারি আর্টস, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: ৩০ হাজার টাকা।

IRCTC এর এই চাকরির জন্য জুন মাসে বিভিন্ন শহরে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে।  ৩ জুন থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত ধাপে ধাপে দিল্লি, শ্রীনগর, চণ্ডীগড়, জয়পুর ও লখনউয়ে ইন্টারভিউ হবে।  প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।  ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় সব নথি সঙ্গে নিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে হবে।  বিস্তারিত তথ্য IRCTC-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

IRCTC Hospitality Monitors Walk-in-Interview Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।