আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা প্রকল্প। এই কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকে।
১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্প। এমনই দাবি করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে Ayushman Bharat।
আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card), যাকে অনেকেই ‘গোল্ডেন কার্ড’ নামেও চেনেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করবেন, আবেদন করতে কী কী নথি লাগবে, এই কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে এবং কারা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
আয়ুষ্মান ভারত কার্ড কি?
আয়ুষ্মান ভারত কার্ড হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা কাজে খরচ করতে পারেন। যে সকল পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাদের বড় হাসপাতালের খরচের চিন্তা অনেকটাই কমিয়ে দেয়, এই আয়ুষ্মান ভারত কার্ড। এই কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার সুযোগ রয়েছে।
আয়ুষ্মান ভারত কার্ডে কি কি সুবিধা মিলবে?
১) আয়ুষ্মান ভারত প্রকল্পে র মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন ।
২) আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে দেশের সরকারি ও বিভিন্ন অনুমোদিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
৩) আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে হার্ট অপারেশন, কিডনি, ক্যান্সার, অস্ত্রোপচারসহ বহু গুরুতর বিভিন্ন রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
৪) এই কার্ডে পরিবারে সদস্য সংখ্যার কোমো সীমা নেই। অর্থাৎ পরিবারের সকল সদস্য আয়ুষ্মান ভারত কার্ড ব্যবহার করে নিজ রাজ্য তথা আলাদা রাজ্যে চিকিৎসা করাতে পারবেন।
৫) এছাড়াও ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরাও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন
৬) এই প্রকল্পে হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন আগে থেকে এবং হাসপাতাল থেকে ছাড়ার পর ১৫ দিন পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার খরচও কভার করা হয়। এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সুবিধা পাওয়া যায়।
আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করতে কী কী নথি প্রয়োজন?
১) আধার কার্ড (Aadhaar Card)
২) রেশন কার্ড (Ration Card)
৩) পাসপোর্ট সাইজ ছবি
৪) মোবাইল নম্বর
আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে আবেদন করবেন – Ayushman Bharat Card Online Apply West Bengal
১) সর্বপ্রথম আপনাকে PMJAY এর Beneficiary Poratl এ আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর পরবর্তী পেজে Beneficiary সিলেক্ট করে মোবাইল নম্বর ও ক্যাপচার কোড উল্লেখ করে লগইন করুন।

৩) পরবর্তী পেজে PMJAY, রাজ্যে, জেলা, ও আধার কার্ড কিংবা রেশন কার্ড নম্বর উল্লেখ করে সার্চ করুন।
৪) আপনি যদি একজন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, তাহলে লিস্টে আপনার নাম দেখাবে এখন eKyc আধার OTP দিয়ে সম্পন্ন করুন ও ফাইনাল সাবমিট করলে Ayushman Bharat Card চলে আসবে। এখন কার্ডটি ডাউনলোড করে নিন।
Ayushman Bharat Card Beneficiary Portal Website Link:- Click Now

