অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। দীর্ঘসময় লুকিয়ে থাকার পর সোমবার নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন তিনি।
সূত্রের খবর, ভারত-নেপাল সীমান্ত এলাকা দিয়ে নেপালে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল জাহাঙ্গিরের। জানা গেছে তিন শুধু একা না পরিবারকেও সঙ্গে রেখেছিলেন তিনি নেপালে যাবার জন্য। এমনকি সীমান্ত এলাকায় আস্তানা গেড়েছিলেন বলেও জানা গেছে। তবে রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে সেই খবরের নাগাল পায়। এরপরই ডায়মন্ড হারবার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে ব্যর্থ হয় তাঁর পালানোর ছক।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা সময় জাহাঙ্গির খান শিরোনামে আসেন। তৎকালীন সময়ে নিজেকে ফলতার ‘পুষ্পা’ হিসেবে দাবি করে প্রকাশ্যেই হুঙ্কার দিয়েছিলেন তিনি। তাঁর বিতর্কিত মন্তব্য ও দাপুটে আচরণের ভিডিও সে সময় রাজ্যজুড়ে আলোচনার জন্ম দেয়। তবে ফলতায় পুনর্নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে আচমকাই তিনি জানান যে, এলাকাবাসীর স্বার্থে তিনি আর ভোটে লড়ছেন না।
এরপর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন এবং কোথায় ছিলেন ছিলো না তার খোঁজ। পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গিরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে ভয় দেখানো।
বলপূর্বক জমি দখল। বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার।বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও দুর্নীতির সঙ্গে সরাসরি যোগসূত্র। গ্রেপ্তারের পর জাহাঙ্গিরকে জিজ্ঞাসাবাদের জন্য বিস্তারিত পরিকল্পনা করেছে এসটিএফ।

