অন্নপূর্ণা যোজনার জন্য কি ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন? তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জন্য। কিছু আবেদনকারীকে নির্দিষ্ট কারণে পুনরায় অনলাইনে আবেদন করতে হতে পারে বলে জানানো হয়েছে। কারা নতুন করে আবেদন করবেন, কেন আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেখে নিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে।
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য বড় সুখবর! পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই চলতি মাসের ৩ জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এই সুবিধা পেতে হলে অবশ্যই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন, তা বিস্তারিত জেনে নিন।
ইতিমধ্যেই অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে যেসব মহিলা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাঁদের মধ্যে কিছু আবেদনকারীকে নির্দিষ্ট কারণে পুনরায় অনলাইনে আবেদন করতে হতে পারে। প্রকল্পের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি পোর্টাল socialregistry.wb.gov.in-এ প্রবেশ করতে হবে। এরপর “Citizen Log In” অপশনে ক্লিক করে জেলা নির্বাচন ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
তবে পোর্টালে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “যেসব নাগরিক ০৩/০৬/২০২৬ তারিখে সফলভাবে আবেদন করেছেন, তাঁদেরকে নতুন ফরম্যাটে আবেদনপত্রটি পুনরায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
এর অর্থ, যাঁরা ৩ জুন ২০২৬ তারিখে অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের নতুন ফরম্যাটে আবারও আবেদন জমা দিতে হতে পারে। পোর্টালটি সম্প্রতি আপডেট করা হয়েছে এবং আবেদনপত্রের নতুন ফরম্যাট যুক্ত করা হয়েছে। তাই ৩ জুন আবেদন করা নাগরিকদের পোর্টালে লগইন করে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
- অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত রাখুন—
- পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী সকল সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ড বাধ্যতামূলক।
- পরিবারের ৫ বছর বা তার বেশি বয়সী সকল সদস্যের আধার কার্ড বাধ্যতামূলক।
- স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড থাকলে তথ্য প্রদান করতে হবে। তবে এই নথিগুলি না থাকলেও আবেদন করা যাবে।
- আধার কার্ড ও ভোটার কার্ডের স্ক্যান কপি JPG, JPEG, PNG অথবা PDF ফরম্যাটে আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ ২০০ KB-এর মধ্যে হতে হবে এবং নথিগুলি স্পষ্ট ও আসল (Original) হতে হবে।
- আবেদনকারী বা পরিবারের কোনো সদস্যের প্রতিবন্ধী শংসাপত্র থাকলে সেটিও ২০০ KB-এর মধ্যে নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন লিংক – ক্লিক করুন
Annapurna Yojana Online Apply Link:- Click Now

