জামিন পেলেন সাংবাদিক একরামুল বাগানী, জেল হেফাজতেই আইনজীবী মোফাক্কেরুল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মালদা: দীর্ঘ আইনি টালবাহানার পর অবশেষে জামিন পেলেন ইনসাফ বাংলার সাংবাদিক একরামুল বাগানী। বৃহস্পতিবার মালদা জেলা আদালত ১০ হাজার টাকার বেইল বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।  তবে জামিন মিললেও আইনি জাঁতাকলে এখনই মুক্তি পাচ্ছেন না এই মামলার অন্যতম অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম।  একটি মামলায় জামিন পেলেও জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র দায়ের করা অন্য মামলায় আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে তাঁকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আদালত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায়, শুনানির সময় একরামুল বাগানীর আইনজীবী সওয়াল করেন যে, তাঁর মক্কেল পেশাগত দায়বদ্ধতা থেকেই সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।  কোনো অশান্তি বা উস্কানির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ নেই।  উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক বাগানীর জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন মোড় নিয়েছে।  রাজ্য পুলিশের দায়ের করা মামলায় তিনি আইনি স্বস্তি পেলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-এর দায়ের করা পৃথক একটি মামলায় তিনি এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে কালিয়াচকের মোথাবাড়ি ব্লক অফিসে সাতজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে কয়েক ঘণ্টা ধরে ঘেরাও করে রাখার অভিযোগ উঠে।  এই ঘটনার প্রেক্ষিতে সিআইডি সাংবাদিক একরামুল ও তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে।  গত ৩ এপ্রিল এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট।  বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।