কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। যা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpolice.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে আগামী ২৯ নভেম্বর ২০২৬ (রবিবার)। পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করতে হবে।
স্টেপ ১: প্রথমে প্রার্থীকে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpolice.gov.in-এ যেতে হবে।
স্টেপ ২: ওয়েবসাইটের হোমপেজে চূড়ান্ত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের একটি লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: লিঙ্কটিতে ক্লিক করলেই একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে প্রার্থীকে তাঁর ৮ সংখ্যার Application Number এবং Date of Birth দিতে হবে।
স্টেপ ৪: আবেদন নম্বর ও জন্মতারিখ দেওয়ার পর Submit বাটনে ক্লিক করতে হবে। তারপর ওটিপি আসবে উল্লেখিত মোবাইল নম্বরে, ওটিপি জমা দেওয়ার পর স্ক্রিনে অ্যাডমিট কার্ড ভেসে উঠবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। রীক্ষার দিন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আর পরিচয়পত্র হিসেবে আঁধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক: https://wbprbwarder.applythrunet.co.in/GetAdmitFWE_KPCons24.aspx
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
