পৌর পরিষেবা নিয়ে সমস্যা? বৃহস্পতিবার সরাসরি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে ফোন করার সুযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুর পরিষেবা নিয়ে অভিযোগ বা উন্নয়নমূলক পরামর্শ এবার সরাসরি জানানো যাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে।  আগামীকাল ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘মুখোমুখি‘ কর্মসূচির আওতায় ফোনে আসানসোল পুর নিগম এলাকার বাসিন্দাদের সমস্যা ও মতামত শুনবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন মন্ত্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করা এবং পৌর পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলা।  তিনি জানান, পানীয় জল, রাস্তা, নিকাশি, বর্জ্য অপসারণ, রাস্তার আলো-সহ পৌর পরিষেবা সংক্রান্ত যে কোনও সমস্যা, অভিযোগ বা পরামর্শ এই কর্মসূচির মাধ্যমে সরাসরি জানানো যাবে।  একই সঙ্গে কীভাবে অংশগ্রহণ করতে হবে এবং কোন নম্বরে ফোন করতে হবে, সেই তথ্যও পোস্টে উল্লেখ করেছেন তিনি।

মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ০৩৪১-২৩০১১৫৫ অথবা ০৩৪১-২৩০১১৫৬ নম্বরে ফোন করে নাগরিকরা তাঁদের বক্তব্য তুলে ধরতে পারবেন।  তবে এই পরিষেবা শুধুমাত্র আসানসোল পুর নিগম এলাকার বাসিন্দাদের জন্যই প্রযোজ্য।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।