NEET 2024 কাণ্ডে অপসারণের পর কেন্দ্রের উচ্চপদে সেই আধিকারিক, প্রশ্ন তুললেন রাহুল গান্ধী; আগামী সপ্তাহেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিট ইউজি ২০২৬ পরীক্ষা ঘিরে ফের তৈরি হয়েছে চাঞ্চল্য । ৩ মে অনুষ্ঠিত এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা শেষ হওয়ার পরই একাধিক রাজ্য থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে।  মুহূর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশজুড়ে, শুরু হয় তীব্র বিতর্ক।  পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি ২০২৬ সালের এই পরীক্ষা বাতিল করে দেয়। বাতিল করলেও থেমে থাকেনি বিতর্ক , এবার সরাসরি চব্বিশের নিট কেলেঙ্কারিতে অপসারিত এনটিএ (NTA) প্রধানের ‘পদোন্নতি’ নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৪ সালের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির সেই ভয়াবহ সময়ে এনটিএ-র ডিরেক্টর জেনারেল পদে ছিলেন আইএএস অফিসার সুবোধ কুমার সিং।  দেশজোড়া বিক্ষোভের মুখে তাঁকে সরিয়ে দেওয়া হলেও শাস্তির বদলে তাঁকে বড় পদে ‘পুরস্কার’ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।  মূলত রদবদলে পর সুবোধ কুমার সিংকে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে।

এই নিয়োগ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, দেশের যুবকরা যেন একবার গুগল করে দেখে নেয় ২০২৪ সালের নিট পরীক্ষার সময় এনটিএ-র প্রধান কে ছিলেন এবং এখন মোদী সরকার তাঁকে কোথায় নিয়োগ করেছে।  তাঁর দাবি, বিজেপি সরকার এমন লোকদেরই রক্ষা করছে, যাদের সময়ে পরীক্ষায় অনিয়ম হয়েছিল, এমনকি তাদের আবার বড় দায়িত্বও দিচ্ছে।  তিনি আরও বলেন, এভাবে পরিশ্রমী ছাত্রদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়, আর সরকার সেই দায়ীদেরই “পুরস্কৃত” করছে।

এর‌ই মাঝে বড় ঘোষণা করলেন বর্তমান এনটিএ প্রধান অভিষেক সিং।  এদিন মঙ্গলবার দিল্লিতে তিনি সাফ জানান, বাতিল হওয়া পরীক্ষার পুনর্পরীক্ষার পূর্ণাঙ্গ নির্ঘণ্ট বা তারিখ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই ঘোষণা করা হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।