নতুন ডিজিটাল রেশন কার্ড অনলাইন আবেদন ২০২৬: অনলাইন আবেদন, স্ট্যাটাস চেক ও e-Ration Card ডাউনলোডের সম্পূর্ণ গাইড

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
6 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নতুন ডিজিটাল রেশন কার্ড (New Ration Card Apply) এখন সহজেই অনলাইনে আবেদন করুন, বাড়িতে বসেই।  অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ, ফর্ম পূরণ এবং নথি জমা দেওয়ার ঝামেলা এখন অতীত।  এখন মোবাইল ফোন ব্যবহার করেই বাড়িতে বসে পরিবারের নতুন সদস্যদের জন্য রেশন কার্ডের আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে জেনে নিন অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে, কীভাবে অনলাইনে নতুন রেশন কার্ডের (New Ration Card Online Apply) জন্য আবেদন করবেন।  নতুন রেশন কার্ড তৈরি করতে কী কী নথি (Documents) প্রয়োজন হবে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কীভাবে অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস (Ration Card Status Check) যাচাই করবেন, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়াও, রেশন কার্ড তৈরি হয়ে গেলে কীভাবে অনলাইন থেকে e-Ration Card Download করবেন এবং সেটি সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে ব্যবহার করবেন, তাও ধাপে ধাপে জেনে নিন এই প্রতিবেদনে।

নতুন রেশন কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথিপত্র (যেকোনো একটি)

নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে নিম্নলিখিত নথিগুলির মধ্যে যেকোনো একটি আপলোড করতে হবে—

✅ জন্ম শংসাপত্র (Birth Certificate)
অথবা
✅ আধার কার্ড (Aadhaar Card)

উপরের নথিগুলির মধ্যে যেকোনো একটি স্পষ্ট স্ক্যান কপি বা ছবি আবেদন করার সময় আপলোড করতে হবে।

নতুন ডিজিটাল রেশন কার্ড অনলাইন আবেদন পদ্ধতি – New Ration Card Online Apply 2026 Step by Step

১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারবেন।

২) হোম পেজে থাকা Citizen’s Home অপশনে ক্লিক করুন।  এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার (Ration Card Related Corner) থেকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা (Services Requiring Office Approval) নির্বাচন করুন এবং Apply Online (অনলাইনে আবেদন করুন) অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে পরিবারের যেসব সদস্যের রেশন কার্ড রয়েছে, তাদের মধ্যে যেকোনো একজন সদস্যের (বাবা, মা, ভাই, বোন, স্বামী বা স্ত্রীর) আধার নম্বর উল্লেখ করে OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন এবং Next বাটনে ক্লিক করুন।

৪) OTP ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর Apply পেজে চলে আসবেন।

৫) এবার যে সদস্যের জন্য নতুন রেশন কার্ড তৈরি করবেন, তার আধার কার্ড অথবা জন্ম শংসাপত্র (Birth Certificate)-এর যেকোনো একটি নির্বাচন করে নম্বর উল্লেখ করুন এবং Verify অপশনে ক্লিক করুন।

৬) পরবর্তী ধাপে আবেদনকারীর জাতি (GEN/SC/ST/OBC) নির্বাচন করুন এবং অভিভাবকের নাম অনুযায়ী আবেদনকারীর সঙ্গে সম্পর্ক (Relationship) উল্লেখ করে Submit করুন।  এরপর ঠিকানার তথ্য সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন।

৭) এবার আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মধ্যে যেকোনো একটি নথি 300KB-এর মধ্যে আপলোড করুন।

৮) সব তথ্য যাচাই করে নিচের ঘোষণাপত্র (Declaration) বক্সে টিক চিহ্ন দিন এবং Final Submit বাটনে ক্লিক করুন।  সফলভাবে সাবমিট হয়ে গেলে আপনার নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন সম্পন্ন হবে।

নতুন রেশন কার্ড আবেদন স্ট্যাটাস চেক পদ্ধতি – New Ration Card Application Status Check

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোম পেজে স্ক্রল করে নিচে থাকা “CHECK STATUS OF RATION CARD APPLICATION” অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে নতুন সদস্যের আধার নম্বর অথবা আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর উল্লেখ করুন।  এরপর OTP ভেরিফিকেশন সম্পন্ন করে View বাটনে ক্লিক করুন।

৪) এবার আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থা (Status) দেখতে পারবেন।  এখানে আবেদনটি Approved, Pending অথবা Under Process রয়েছে কিনা তা দেখানো হবে।

৫) আবেদন অনুমোদিত (Approved) হয়ে গেলে অনলাইন থেকেই e-Ration Card Download করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

নতুন রেশন কার্ড অনলাইন ডাউনলোড পদ্ধতি – e-Ration Card Download Step by Step

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোম পেজে স্ক্রল করে নিচে থাকা Special Services বিভাগে যান এবং E-RATION CARD অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে “Click to Download e-Ration Card” অপশনে ক্লিক করুন।  এরপর পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নম্বর উল্লেখ করে Search বাটনে ক্লিক করুন এবং OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৪) OTP যাচাই সম্পন্ন হওয়ার পর পরিবারের সকল সদস্যের রেশন কার্ড নম্বর দেখতে পারবেন।  এবার যে সদস্যের e-Ration Card ডাউনলোড করতে চান, তার পাশে থাকা OTP অপশনে ক্লিক করুন।

৫) পুনরায় OTP ভেরিফিকেশন সম্পন্ন করলেই সংশ্লিষ্ট সদস্যের e-Ration Card Download করতে পারবেন।
নোট: ডাউনলোড করা e-Ration Card সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে।

  • New Ration Card Online Apply Direct Link:- Apply Now
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।