PM Surya Ghar: কারেন্ট বিল দেওয়ার দিন শেষ? প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে আবেদনের দারুণ সুযোগ নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের খরচ কমাতে এবং সৌরশক্তির ব্যবহার বাড়াতে ভারত সরকার চালু করেছে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’।  প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন সম্প্রতি নন্দীগ্রামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পে সোলার প্যানেল বসালে সাধারণ মানুষের আর ইলেকট্রিক বিল দেওয়ার চিন্তা থাকবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পের মাধ্যমে ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের জন্য মিলবে ৩০ হাজার টাকা।  ২ কিলোওয়াট ক্ষমতার প্যানেলের জন্য মিলবে ৬০ হাজার টাকা।  এছাড়াও ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেল বসালে মিলবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সরকারি অনুদান।

জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে যে শুধু বিদ্যুৎ বিল কমবে তা নয়, বরং বাড়িতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করেও উপার্জনের সুযোগ থাকছে।

কারা এই সুবিধার জন্য যোগ্য?

যেকোনো ভারতীয় নাগরিক, যাদের নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর উপযুক্ত জায়গা রয়েছে এবং একটি বৈধ বিদ্যুৎ সংযোগ আছে, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।  তবে আবেদনকারীর আগে অন্য কোনো সোলার ভর্তুকি পাওয়ার রেকর্ড থাকা চলবে না।  প্রকল্পের সুবিধার জন্য আধার কার্ড, আয়ের শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুৎ বিলের কপি এবং ব্যাঙ্কের পাসবইয়ের মতো নথিপত্র সাথে রাখা জরুরি।

আবেদন করবেন কিভাবে:

এই প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ।  আপনি চাইলে অনলাইনেই ঘরে বসে আবেদন করতে পারেন ।
১. অনলাইন পদ্ধতি: প্রথমে আপনাকে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmsuryaghar.gov.in এ যেতে হবে। সেখানে ‘Apply for Rooftop Solar’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর, জেলা এবং বিদ্যুৎ গ্রাহক নম্বর (Consumer Number) দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করলেই আবেদনের কাজ শেষ হবে।

2. যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়, তবে রাজ্য সরকার পরিচালিত ‘জনকল্যাণ শিবির’-এ যোগাযোগ করতে পারেন। এছাড়া সরকার অনুমোদিত ভেন্ডার বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার (DISCOM) সাহায্য নিয়েও এই প্যানেল ইনস্টল করা সম্ভব।

একবার আবেদন মঞ্জুর হয়ে গেলে এবং সোলার প্যানেল বসানো সম্পন্ন হলে, বিদ্যুৎ দপ্তর আপনার বাড়িতে ‘নেট মিটার’ বসিয়ে দেবে।  পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকলে ৩০ দিনের মধ্যেই সরকারি সাবসিডির টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।  বিদ্যুৎ বিলের এই বড় খরচ থেকে মুক্তি পেতে এবং পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহার করতে আজই এই প্রকল্পে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।