রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অধীনে প্যারামেডিক্যাল পদে নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন আজ, বুধবার, ১৪ অক্টোবর। এই নিয়োগে মোট ৫৯০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। নার্সিং সুপারিন্টেনডেন্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার বা এক্স-রে টেকনিশিয়ান-সহ মোট ৯ ধরনের পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী প্রাথমিক বেতন মাসে ২১,৭০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকার মধ্যে। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন তাঁরা।
কোন কোন পদে নিয়োগ হবে?
নার্সিং সুপারিন্টেনডেন্ট পদে ৩৬৫টি, ফার্মাসিস্ট পদে ১১৮টি, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-২ পদে ৪৩টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ পদে ৩১টি এবং রেডিওগ্রাফার বা এক্স-রে টেকনিশিয়ান পদে ২৫টি শূন্যপদ রয়েছে। এ ছাড়া, ইসিজি টেকনিশিয়ান পদে চারটি, অপটোমেট্রিস্ট পদে দু’টি, ডায়ালিসিস টেকনিশিয়ান পদে একটি এবং অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট পদে একটি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান (Radiographer):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাস করতে হবে এবং সাথে রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনোলজিতে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
নার্সিং সুপারিন্টেনডেন্ট (Nursing Superintendent):
এই পদের জন্য প্রার্থীকে নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing পাশ করতে হবে। এছাড়াও ৩ বছরের General Nursing and Midwifery (GNM) কোর্স পাশ করলেও আবেদন করা যাবে।
ফার্মাসিস্ট (Pharmacist):
এই পদের জন্য প্রার্থীকে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ফার্মেসিতে ডিপ্লোমা (D.Pharm) অথবা ডিগ্রি (B.Pharm) থাকতে হবে। আবেদনকারীর নাম রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে নথিভুক্ত থাকা লাগবে।
হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health & Malaria Inspector):
এই পদের জন্য রসায়ন বিষয়-সহ B.Sc পাশ করতে হবে। এর পাশাপাশি Health Inspector বা Sanitary Inspector কোর্সের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (Laboratory Assistant Grade-II):
আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (DMLT) থাকতে হবে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি থাকলেও আবেদন করা যাবে।
ইসিজি টেকনিশিয়ান (ECG Technician):
এই পদের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজ্ঞান শাখায় B.Sc পাশ হতে হবে এবং সাথে হিমোডায়ালাইসিসে (Haemodialysis) ডিপ্লোমা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিমোডায়ালাইসিস ওয়ার্কে ২ বছরের ইন-হাউস ট্রেনিং বা অভিজ্ঞতা থাকতে হবে। (B.Sc in Dialysis Techniques / Technology / Renal Dialysis ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন)।
অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট (Audiologist & Speech Therapist):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে ব্যাচেলর ডিগ্রি (BASLP) পাশ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর নাম রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া (RCI)-তে রেজিস্ট্রেশন থাকতে হবে।
অপটোমেট্রিস্ট (Optometrist):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বি.এসসি ইন অপটোমেট্রি (B.Sc. in Optometry) পাশ করতে হবে অথবা অফথালমিক টেকনিশিয়ানে (Ophthalmic Technician) ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
বয়স:
প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ থেকে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
কী ভাবে হবে নিয়োগ?
প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। এর পরে সংশ্লিষ্ট পদের নিয়ম অনুযায়ী মেডিক্যাল পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ এবং নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে সংশ্লিষ্ট আরআরবি-র সরকারি ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন মূল্য:
জেনারেল ও ওবিসি শ্রেণির প্রার্থীদের আবেদনমূল্য ৫০০ টাকা। প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২৫০ টাকা। পরীক্ষায় অংশগ্রহণের পরে নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী আবেদনমূল্যের একটি অংশ বা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হতে পারে।
কবে পর্যন্ত আবেদন করা যাবে?
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, রাত ১১টা ৫৯ মিনিট। জমা দেওয়া আবেদনের ফি দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর। আবেদনপত্রে সংশোধনের সুযোগ থাকবে ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তি: https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_05_2026_PM.pdf
আবেদনের ওয়েবসাইট : https://www.rrbapply.gov.in/#/auth/home
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
