তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল ইডি!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডির (ED) জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল নেতা সুজিত বসু।  সোমবার সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  ইডি সূত্রে খবর, দীর্ঘ জেরায় তাঁর বয়ানে একাধিক অসংগতি পাওয়া গেছে এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে শেষ পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পুরসভাগুলোতে অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগের অভিযোগে দীর্ঘদিন ধরেই ইডির নজরদারিতে ছিলেন সুজিত বসু।  তদন্তকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল।  এই মামলার তদন্তের স্বার্থে গত এপ্রিল মাসে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল।  তবে সেই সময় প্রচারের ব্যস্ততা দেখিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি।  আদালতের নির্দেশ ও ভোট পর্ব মেটার পর, গত ১ মে প্রথমবার ইডি দপ্তরে হাজিরা দেন সুজিত বসু।

সোমবার সকালে ফের তলব করা হলে সুজিত বসু সিজিও কমপ্লেক্সে পৌঁছান।  দিনভর কয়েক দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।  ইডি আধিকারিকদের অভিযোগ, সুজিত বসুর বয়ানে একাধিক জায়গায় মিল পাওয়া যাচ্ছিল না এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির বিষয়ে তিনি সঠিক তথ্য দিচ্ছিলেন না।  বয়ানে এই ধোঁয়াশার কারণেই রাতেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।  শারীরিক পরীক্ষার পর সোমবার রাতেই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।