অন্নপূর্ণা যোজনায় আবেদনের আগে দেখে নিন স্বাস্থ্য সাথী কার্ডে আপনার নাম ও পরিবারের সদস্যদের নাম রয়েছে নাকি নেই? নাকি কার্ড বাতিল হয়েছে?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার নাম কি স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত রয়েছে? নাকি এখনও স্বাস্থ্য সাথী কার্ডে আপনার নাম যোগ হয়নি? খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে তা যাচাই করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বর্তমানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে।  আবেদন করার সময় জানতে চাওয়া হচ্ছে, পরিবারের সদস্যদের নাম স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত রয়েছে কিনা।  যদি নাম নথিভুক্ত থাকে, তাহলে আবেদনপত্রে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

তাই আবেদন করার আগে অবশ্যই একবার দেখে নিন আপনার বা পরিবারের সদস্যদের নাম স্বাস্থ্য সাথী কার্ডে রয়েছে কিনা।  এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে দেখাবো কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে স্বাস্থ্য সাথী কার্ডে নাম চেক করবেন।

এছাড়াও অনেকের মনেই প্রশ্ন থাকে— আগে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন অনুমোদিত (Approved) হয়েছে কি না কিংবা আপনার নাম স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত হয়েছে কি না, তা জানেন না।

তবে চিন্তার কোনো কারণ নেই।  এখন খুব সহজেই বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেই যাচাই করতে পারবেন আপনার নাম স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত রয়েছে কি না।  কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই স্বাস্থ্য সাথী ডাটাবেসে আপনার নামের বর্তমান অবস্থা দেখে নিতে পারবেন।

শুধু তাই নয়, আপনার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডে কোন কোন সদস্যের নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং কারা এখনও তালিকাভুক্ত নন, সেটিও অনলাইনে যাচাই করতে পারবেন।  অনলাইন যাচাইয়ের সময় যেসব সদস্যের নাম প্রদর্শিত হবে, তাদের নামই স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত রয়েছে বলে গণ্য হবে।

এছাড়াও আপনার স্বাস্থ্য সাথী কার্ড বর্তমানে সক্রিয় (Active) রয়েছে নাকি নিষ্ক্রিয় (Deactivated) বা বাতিল হয়েছে, সেই তথ্যও অনলাইনে দেখে নিতে পারবেন।  সবচেয়ে বড় সুবিধা হলো, শুধুমাত্র আধার কার্ড নম্বর ব্যবহার করেই পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে, এর জন্য স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বরের দরকার পরবে না।

স্বাস্থ্য সাথী কার্ড নম্বর (URN Number) অনলাইনে খুঁজে বের করার পদ্ধতি

স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বর খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ধাপ ১:
সবার প্রথমে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)-র অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।


ধাপ ২:
ওয়েবসাইটের হোমপেজে থাকা Menu অপশনে ক্লিক করুন। এরপর “Find Your Name” অপশনে ক্লিক করুন।
ধাপ ৩:
এরপর একটি সচল মোবাইল নম্বর লিখুন। তারপর “Your Self” অথবা “Others” — এই দুই অপশনের মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন। এরপর Submit এ ক্লিক করুন।

ধাপ ৪:
পরবর্তী পৃষ্ঠায় আপনার জেলা, ব্লক/পৌরসভা, গ্রাম পঞ্চায়েত/পোস্ট অফিস এবং গ্রাম/ওয়ার্ড সংক্রান্ত তথ্য সঠিকভাবে নির্বাচন করুন।  এরপর আধার কার্ড নম্বর অথবা ডিজিটাল রেশন কার্ড নম্বর— এই দুটির মধ্যে যেকোনো একটি উল্লেখ করে Submit বাটনে ক্লিক করুন।


ধাপ ৫:
Submit করার পর আপনার পরিবারের সদস্যদের তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।  সেখানে দেখতে পারবেন পরিবারের কোন কোন সদস্যের নাম স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত রয়েছে।  যদি কোনো সদস্যের নাম তালিকায় প্রদর্শিত হয়, তাহলে বুঝতে হবে তার নাম স্বাস্থ্য সাথী কার্ডে যুক্ত রয়েছে।

একইসঙ্গে প্রতিটি সদস্যের নামের পাশে URN (Unique Registration Number)-ও দেখতে পাবেন।  এই URN নম্বরই সংশ্লিষ্ট সদস্যের স্বাস্থ্য সাথী কার্ড নম্বর।

স্বাস্থ্য সাথী কার্ড নম্বর অনলাইন চেক করুন আধার কার্ড নম্বর দিয়ে এই লিংকে ক্লিক করেক্লিক করুন 

স্বাস্থ্য সাথী কার্ড নম্বর দিয়ে চেক করুন কার্ড Active রয়েছে কিনা (Swasthya Sathi Card URN Number Verification)

স্বাস্থ্য সাথী কার্ড বর্তমানে সক্রিয় (Active) রয়েছে নাকি নিষ্ক্রিয় (Deactivated), তা খুব সহজেই অনলাইনে যাচাই করা যায়।  নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ধাপ ১:
সর্বপ্রথম স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)-র অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।


ধাপ ২:
ওয়েবসাইটের হোমপেজে থাকা Menu অপশনে ক্লিক করুন।  এরপর “Card Verification” অপশনে প্রবেশ করুন।
ধাপ ৩:
পরবর্তী পৃষ্ঠায় আপনার স্বাস্থ্য সাথী কার্ডের URN (Unique Registration Number) নম্বরটি লিখুন এবং “Search” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪:
Search করার পর আপনার স্বাস্থ্য সাথী কার্ডের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।  সেখান থেকে কার্ডের বর্তমান স্ট্যাটাস Active নাকি Deactivated তা সহজেই জানতে পারবেন।  পাশাপাশি কার্ডধারীর অন্যান্য তথ্যও দেখতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ড URN Number Verification অনলাইন চেক লিংক: ক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।