অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন আবেদনে নতুন অপশন যুক্ত করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, নতুন নিয়মে কীভাবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী তথ্য প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে।
আবেদনকারীদের সুবিধার্থে অফলাইন পদ্ধতির পাশাপাশি অনলাইন আবেদন ব্যবস্থাও চালু রেখেছে রাজ্য সরকার। সম্প্রতি অনলাইন আবেদন প্রক্রিয়ায় নতুন “Preview & Submit” অপশন যুক্ত করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা এখন কম্পিউটার, ল্যাপটপের পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করেও খুব সহজে আবেদন করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে কী কী তথ্য দিতে হবে?
১) আধার কার্ড নম্বর (পরিবারের ৫ বছর বা তার ঊর্ধ্ব বয়সী সদস্যদের জন্য)
২) ভোটার কার্ড নম্বর (EPIC Number) (১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সী সদস্যদের জন্য)
৩) ডিজিটাল রেশন কার্ড নম্বর (যদি থাকে)
৪) স্বাস্থ্যসাথী কার্ড নম্বর (যদি থাকে)
৫) GSTIN নম্বর (যদি থাকে)
৬) প্যান কার্ড নম্বর (যদি থাকে)
৭) পারিবারিক বার্ষিক আয়
৮) পরিবারের মোট জমির পরিমাণ (যদি থাকে)
৯) চার চাকার যানবাহন থাকলে তার সংখ্যা ও রেজিস্ট্রেশন নম্বর
১০) প্রতিবন্ধী সার্টিফিকেটের তথ্য (যদি থাকে)
অনলাইন আবেদন করতে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে?
১) আধার কার্ডের উভয় দিক (Both Side) – ৫ বছর বা তার ঊর্ধ্ব বয়সী সকল সদস্যের
২) ভোটার কার্ডের উভয় দিক (Both Side) – ১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সী সকল সদস্যের
৩) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি – Annapurna Yojana Online Apply Step By Step
১) সর্বপ্রথম সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করুন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) হোমপেজে থাকা “Citizen / Family Login” অপশনের নিচে “Access Citizen Portal” বাটনে ক্লিক করুন।
৩) এরপর মোবাইল নম্বর, জেলা এবং ক্যাপচা কোড প্রবেশ করিয়ে OTP যাচাইয়ের মাধ্যমে লগইন করুন।
৪) লগইন করার পর পরিবারের সকল সদস্যের তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ২০০ KB-এর মধ্যে আপলোড করুন।
৫) সমস্ত তথ্য যাচাই করে “Preview & Submit” অপশনে ক্লিক করুন এবং শেষে “Final Submit” করুন।
৬) আবেদন সফলভাবে জমা হয়ে গেলে একটি Application Number বা আবেদন নম্বর পাবেন। পরবর্তীতে ওই নম্বর ব্যবহার করে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন লিংক: ক্লিক করুন
Annapurna Yojana Online Apply Link:- Click Now

