নিজ থেকে ইস্তফা দেননি তৃণমূল নেতার কন্যা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হলো প্রিয়দর্শিনীকে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রিয়দর্শিনী মল্লিক
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো ড. প্রিয়দর্শিনী মল্লিককে।  গত ১৪ মে, ২০২৪ তারিখে বিকাশ ভবনের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে প্রিয়দর্শিনী মল্লিককে তাঁর বর্তমান পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যহতি দেওয়া হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ড. প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা।  প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষিতে তাঁকে আগে থেকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল।  তবে তিনি নিজে থেকে পদত্যাগ করতে রাজি না হওয়ায়, শিক্ষা দপ্তর সরাসরি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বলে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সরকারি ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, সচিব পদ থেকে অপসারিত হওয়ার পর প্রিয়দর্শিনীকে তাঁর ‘মাদার পোস্টিং‘ বা আদি কর্মস্থল কলকাতার আশুতোষ কলেজে ফিরে যেতে হবে।  সেখানে তিনি পুনরায় সহকারী অধ্যাপক (Assistant Professor) হিসেবে দায়িত্ব পালন করবেন।  রাজ্যপালের আদেশক্রমে জারি করা এই বিজ্ঞপ্তির প্রতিলিপি ইতিমধেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, স্কুল শিক্ষা কমিশনার, ডিপিআই এবং আশুতোষ কলেজের অধ্যক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই রদবদলের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শিক্ষা ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।  যদিও এই অপসারণ প্রসঙ্গে প্রিয়দর্শিনী মল্লিক বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরবর্তী নতুন সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।