ভোট মিটলেই কি ১০-১২ টাকা বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম? ভাইরাল নোটিশের আসল সত্য ফাঁস করল কেন্দ্র!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে আজ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে।  আর ঠিক এই সময়েই সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।  দাবি করা হচ্ছে, ভোট মিটলেই নাকি পেট্রোলের দাম লিটারে ১০ টাকা এবং ডিজেলের দাম ১২.৫০ টাকা বাড়তে চলেছে।  এমনকি কেন্দ্রীয় সরকারের লোগো লাগানো একটি চিঠির ছবিও হোয়াটসঅ্যাপে ঘুরছে, যাতে ২৯ এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর করার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে এই ভাইরাল খবরটি কি আদেও সত্যি ? এবিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নোটিশটি সম্পূর্ণ ভুয়ো বা ফেক (Fake)।  তথ্য যাচাইকারী সংস্থা PIB Fact Check বিষয়টি খতিয়ে দেখে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এমন কোনো নির্দেশ জারি করেনি। ভাইরাল হওয়া ওই চিঠিটি আসলে জাল।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে, তেলের দাম বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা বা প্রস্তাব নেই। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা থাকলেও এখনই গ্রাহকদের ওপর বাড়তি কোনো বোঝা চাপানো হবে না।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।