বাইক নিয়ে বেরোলেই কি পুলিশ ধরবে? ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে জারি কড়া ফতোয়া! হয়রানি এড়াতে জেনে নিন কমিশনের নতুন নিয়ম

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি নিয়মিত বাইক ব্যবহার করেন? তবে সাবধান! এবার ভোটের মুখে বাইক নিয়ে বেরোনোর আগে নতুন নিয়মগুলো অবশ্যই জেনে নিন।  রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।  নতুন এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সন্ধ্যা ৬টার পর আর ইচ্ছেমতো বাইক নিয়ে রাস্তায় বেরোনো যাবে না বলে জানিয়েছে কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভোটের ঠিক দু’দিন আগে কমিশনের এই নতুন নিয়ম নিয়ে ইতিমধ্য়েই শোরগোল পড়ে গিয়েছে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, ভোটের আগের ৪৮ ঘণ্টা কোনোভাবেই বাইক র‍্যালি বা মিছিল করা যাবে না।  শুধু তাই নয়, সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না।  এছাড়া দিনের বেলাতেও খুব জরুরি দরকার ছাড়া বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না।  এর আগে কোনো নির্বাচনে সাধারণ মানুষের বাইক চলাচলে এভাবে রাশ টানতে দেখা যায়নি।

তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।  যদি হঠাৎ হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় কিংবা স্কুল থেকে সন্তানকে আনতে হয়, তবে আপনি বাইক ব্যবহার করতে পারবেন।  এছাড়া বাড়িতে জরুরি কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলেও ছাড় মিলবে।  এমনকি ভোটের দিন সপরিবারে বাইকে চড়ে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই।  তবে মনে রাখবেন, এই কারণগুলো ছাড়া অন্য কোনো বিশেষ প্রয়োজনে রাস্তায় বেরোতে হলে আপনাকে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে।  অনুমতিপত্র ছাড়া বাইক নিয়ে বেরোলে পুলিশের হাতে হেনস্তা বা বড় আইনি ঝামেলায় পড়তে পারেন।

রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ কমিশনারদের কাছে ইতিমধ্যেই এই কড়া নির্দেশের চিঠি পাঠিয়ে দিয়েছে কমিশন। তাই অযথা হয়রানি এড়াতে ভোটের এই কয়েকদিন নিয়ম মেনে বাইক চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

বাইক চলাচল নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ

  • ভোটের ২ দিন আগে (Polling Day -2) থেকেই এই নিয়ম কার্যকর
  • কোনো ধরনের বাইক র‍্যালি বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ
  • সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো নিষেধ
  • সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিলিয়ন রাইডিং (পিছনে বসা) নিষিদ্ধ, জরুরি কারণ ছাড়া
  • জরুরি ক্ষেত্রে ছাড় প্রযোজ্য, যেমন:
    মেডিক্যাল এমার্জেন্সি
    পারিবারিক অনুষ্ঠান
    স্কুলে যাওয়া–আসা (ছাত্রছাত্রী)
  • ভোটের দিন (Polling Day) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
  • সপরিবারে ভোট দিতে গেলে পিলিয়ন রাইডিং অনুমোদিত
  • বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতে হলে স্থানীয় থানার লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক
  • নিয়ম অমান্য করলে পুলিশি ব্যবস্থা ও আইনি জটিলতায় পড়তে হতে পারে
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।