রবিবার থেকে ক্যাম্প চালু, আবেদন করলেই বছরে ৪ হাজার! ভূমিহীনদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য সরকারের তরফে ভুমিহীন কৃষকদের জন্য বড় খবর ! যাঁদের নিজের নামে এক ছটাক কৃষিজমিও নেই, অথচ অন্যের জমিতে কাজ করেই সংসার চালান সম্প্রতি তাঁদের জন্য বছরে ৪,০০০ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এই টাকা দুটি কিস্তিতে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা পাঠানো হবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুম ও খারিফ মরশুমে

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কবে থেকে আবেদন শুরু জেনে নিন—

সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ১২ দিন ধরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসবে।  ২৯৪ বিধানসভা কেন্দ্রে ২৯৪ ক্যাম্প করবে বলে জানান।  দুয়ারের সরকারের মতো, সেখানে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।

এই অনুদান একবারে নয়, দেওয়া হবে দু’টি সমান কিস্তিতে টাকা , এক রবি মরশুমে ২,০০০ টাকা ও এক খরিফ মরশুমে ২,০০০ টাকা।  অর্থাৎ বছরে মোট ৪,০০০ টাকা সরাসরি সেই সব ভূমিহীন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে জেনে নেওয়া যাক—

আবেদন করতে হলে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা (অ্যাকাউন্ট নম্বর ও IFSC সহ), একটি পাসপোর্ট সাইজ ছবি এবং নিজস্ব কৃষিজমি না থাকার স্ব-ঘোষণাপত্র জমা দিতে হতে পারে।  প্রয়োজন হলে স্থানীয় পঞ্চায়েতের প্রত্যয়নপত্রও চাওয়া হতে পারে।

কারা পাবেন এই সুবিধা?

যে সমস্ত কৃষি শ্রমিকের নিজস্ব জমি নেই এবং যাঁরা ভাগচাষি হিসেবেও নথিভুক্ত নন। অর্থাৎ যারা “কৃষকবন্ধু (নতুন)” প্রকল্পের সুবিধা পান না, তাঁরাই এই নতুন প্রকল্পটি পাবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।