Deendayal Port Pilot Recruitment 2026: দীনদয়াল পোর্টে পাইলট নিয়োগ,বেতন ২ লাখ পর্যন্ত! আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারত সরকারের জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের শীর্ষস্থানীয় মেজর পোর্ট, দীনদয়াল পোর্ট অথরিটি,পাইলট নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  গুজরাটের এই বিশ্বমানের মাল্টি-কার্গো বন্দরে সরাসরি নিয়োগ দেবে।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।  এবং এই পদের শুরুর মাসিক বেতন হবে ৭০ হাজার টাকা থেকে এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গতকাল থেকে শুরু হয়েছে দীনদয়াল পোর্টে পাইলট (ক্লাস-১) পদের অনলাইন আবেদন।  যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত।

তবে এই পদে আবেদন জন্য ভারত সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় স্বীকৃত ‘মাস্টার অফ ফরেন গোয়িং শিপ’ (Master of Foreign Going Ship) সার্টিফিকেট থাকা লাগবে এবং বিদেশগামী জাহাজে মাস্টার অথবা চিফ অফিসার হিসেবে ১ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছর তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন কিভাবে করবেন
দীনদয়াল পোর্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.deendayalport.gov.in থেকে অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সংযুক্ত করে তা বিজ্ঞপ্তি দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

Deendayal Port Authority Pilot Recruitment Notification 2026 Download Link:Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।