বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি 2026 ও কি কি ডকুমেন্টস – Banglar Yuba Sathi Prakalpa Online Apply 2026

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন (Bangla Yuba Sathi Prakalpa Online Apply 2026) আবেদন করার নতুন পোর্টাল চালু করলো পশ্চিমবঙ্গ সরকার।  এখন অনলাইন কিংবা অফলাইন যেকোনো পদ্ধতিতে বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন জানানো যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন জানাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আবেদন করার কতদিন পর টাকা ব্যাংকে জমা হবে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প চালু করেছেন। বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন (Banglar Yuba Sathi Prakalpa Online Apply West Bengal) করলে প্রতি মাসে রাজ্য সরকার ১৫০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন আবেদনকারীর।

অফলাইনের পাশাপাশি এবার অনলাইন বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন জানানো যাবে।  এছাড়াও আবেদনকারী চাইলে নিকটবর্তী বাংলার যুবসাথী রেজিষ্ট্রেশন ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম সংগ্রহ করে নথি তা পূরণ করে নথি সহ সেই ক্যাম্পে জমা করতে পারবেন।  কিংবা অনলাইনে বাংলার যুবসাথী পোর্টাল থেকেও আবেদন জানানো যাবে।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১) আধার কার্ড (2MB – PDF)
২) ভোটার কার্ড (2MB – PDF)
৩) মাধ্যমিক অ্যাডমিট কার্ড (2MB – PDF)
৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেট (2MB – PDF)
৫) ব্যাংক পাশবই প্রথম পাতা (2MB – PDF)
৬) SC/ST/OBC সার্টিফিকেট – যদি থাকে (2MB – PDF)
৭) পাসপোর্ট সাইজের কালার ফটো (JPG – 1MB)
৮) সিগনেচার (JPG – 1MB)।
৯) একটি সক্রিয় মোবাইল নম্বর।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন কিংবা অফলাইন – যেকোনো পদ্ধতিতে আবেদন করুন।  আবেদন এপ্রুভ হয়ে গেলে আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে প্রতি মাসে মাসে রাজ্য সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠাবেন, যতদিন না সরকারি চাকরি পাচ্ছেন।  এই টাকা সর্বোচ্চ ৫ বছর দেওয়া হবে এরপর তা রিনুয়্যাল করতে হবে।

বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি ২০২৬ – Banglar Yuba Sathi Prakalpa Online Apply 2026 West Bengal

১) সর্বপ্রথম আপনাকে APAS এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। আপনার সুবিধার্থে নিচে সরাসরি অনলাইন আবেদন লিংক দেওয়া হয়েছে, নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর বাংলার যুবসাথী পোর্টের হোম পেজে থাকা Apply Online – এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে একটি সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Get OTP/Secret PIN এ ক্লিক করুন।

৪) এরপর আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করে Verify PIN এ ক্লিক করুন।

৫) এরপর বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে – যেখানে ৩টি ধাপ পূরণ করতে হবে –

Basic Details – এখানে আধার কার্ড নম্বর, নাম, মোবাইল নম্বর, জিমেইল আইডি (যদি থাকে), লিঙ্গ, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, বিবাহিত হলে স্বামী / স্ত্রীর নাম, SC/ST/OBC/Gen, ঠিকানা উল্লেখ করুন, মাধ্যমিক বোর্ড ও রোল নম্বর ও কত সালে মাধ্যমিক পাশ তা উল্লেখ করুন, ব্যাংকের তথ্য দিন – এরপর Save Basic Details এ ক্লিক করুন।

Documents – এই ধাপে উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো আপলোড করুন ও Save Documents এ ক্লিক করুন।

Final Submit – শেষ ধাপে Self Declaration এর বক্সে টিক মার্ক করে Final Submit করুন।

৬) ফাইনাল সাবমিট করলেই আবেদনের রিসিভ কপি ও Application Id পেয়ে যাবেন – যা পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য দরকার পরবে।

Banglar Yuba Sathi Prakalpa Online Apply Link:- Apply Now

বাংলার যুবসাথী প্রকল্প স্ট্যাটাস চেক পদ্ধতি – Banglar Yuba Sathi Prakalpa Status Check Online West Bengal 2026

১) সর্বপ্রথম আপনাকে APAS এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে, এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

২) এরপর বাংলার যুব সাথী – লেখায় ক্লিক করুন। পরবর্তী পেজে Check Status এখানে ক্লিক করুন।

৩) অনলাইন আবেদন করার সময় উল্লেখিত রেজিস্ট্রার মোবাইল নম্বর বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।

৪) এরপর দেখে নিন, আপনার আবেদন এপ্রুভ নাকি পেন্ডিং রয়েছে।

Banglar Yuba Sathi Prakalpa Status Check Online Link:- Check Now

Banglar Yuba Sathi Prakalpa Website Link: Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।