ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার জন্য রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে প্রথম থেকেই দাবি করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল।
উৎসবের আনন্দ যখন দোরগোড়ায়, ঠিক তখনই শোকস্তব্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের ঠিক আগের দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ প্রশাসনিক সভায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) চলাকালীন প্রাণ হারানো ৬১টি পরিবারের সদস্যদের হাতে সরাসরি ‘হোমগার্ড ভলান্টিয়ার’ পদের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
