★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

নবম-দশমে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকায় বদল, পুরনো তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ SSC-র

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নবম-দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০২৫ সালের দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (2nd SlST) এর অধীনে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করল কমিশন। সোমবার, ১২ অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে আগে প্রকাশিত প্রাথমিক ইন্টারভিউ তালিকা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো সংশোধিত চূড়ান্ত শূন্যপদের হিসাবের ভিত্তিতে এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সংশোধিত শূন্যপদের তথ্য কমিশনের কাছে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য সরকারের শ্রম দফতর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি ও কলকাতা হাই কোর্টের নির্দেশও বিবেচনায় রাখা হয়েছে এই প্রক্রিয়ায়।

২০২৫ সালের ১২ ডিসেম্বর নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরে ২০২৬ সালের ১৩ মার্চ এই সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার সেই আগের তালিকা বাতিল করে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল কমিশন। বিজ্ঞপ্তিতে কলকাতা হাই কোর্টের ১৪ সেপ্টেম্বর ২০২৬ এর নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে।

কবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ?

সংশোধিত তালিকা প্রকাশিত হলেও প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউয়ের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের মূল শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের যাচাইয়ের সম্ভাব্য সময়সূচি পরে প্রকাশ করা হবে। একই সঙ্গে মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের সময়সূচিও কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

কোথায় দেখবেন সংশোধিত তালিকা?

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকা দেখতে প্রার্থীদের কমিশনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। তালিকাটি পাওয়া যাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট এবং হেল্পডেস্ক পোর্টালে।

তালিকা দেখার লিঙ্ক:

১. https://westbengalssc.com

২. https://wbsschelpdesk.com

প্রার্থীদের পরবর্তী নথি যাচাই, ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের সময়সূচি জানতে কমিশনের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দিয়েছে।

Download Link: Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।