সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন? নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা (IISER Kolkata)। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানে মোট ১৭টি নন-টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে মাধ্যমিক পাশ, ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে অধিকাংশ পদের ক্ষেত্রেই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
কোন পদে কতজন নিয়োগ করবে?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট সাতটি পদে নিয়োগ করবে। সিনিয়র সুপারিনটেনডেন্ট পদে একজন, কাউন্সেলর পদে একজন, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে একজন এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ করা হবে। এ ছাড়া জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (এমএস) পদে দু’জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এমএস) পদে ১০ জন এবং অ্যাটেনডেন্ট পদে একজনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১৭।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অ্যাটেনডেন্ট:
এই পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ল্যাবরেটরির বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কম্পিউটার ও আইটি নেটওয়ার্কিং, ই-ক্লাসরুম, অডিও-ভিডিও সরঞ্জাম, সিসিটিভি নেটওয়ার্কিং এবং রান্না ও ক্যাটারিংয়ের মতো কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
সিনিয়র সুপারিনটেনডেন্ট:
এই পদে আবেদনের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পে লেভেল-৬ বা তার উপরের স্তরে জুনিয়র সুপারিনটেনডেন্ট অথবা সমতুল্য পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতার দরকার পড়বে।
পাশাপাশি প্রশাসনিক কাজ, অর্থ ও হিসাবরক্ষণ, শিক্ষাবিষয়ক কাজ, অডিট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: এই পদে সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর।
কাউন্সেলর:
কাউন্সেলর পদে আবেদনের জন্য সাইকোলজি (ক্লিনিক্যাল বা কাউন্সেলিং) অথবা সোশ্যাল ওয়ার্কের (মেডিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক) বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোনও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত সংস্থায় পড়ুয়াদের শিক্ষাগত, মানসিক-সামাজিক ও আবেগজনিত সমস্যা নিয়ে কাউন্সেলিং করার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স: এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল):
এই পদে আবেদন করতে হলে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি এবং নির্মাণকাজ বা ভবন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
নার্সিং অ্যাসিস্ট্যান্ট:
এই পদে আবেদনের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চার বছরের বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। পাশাপাশি অন্তত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পাঁচ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর।
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (এমএস):
যেকোনো বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতার পাশাপাশি অফিসের কাজে অন্তত চার বছরের অভিজ্ঞতা।
বয়স: এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এমএস):
এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। অফিসের কাজকর্ম অথবা হসপিটালিটি ও ক্যাটারিং পরিষেবার ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।
বয়স: এই পদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
নিয়োগ পদ্ধতি :
প্রথমে আবেদনপত্রগুলি যাচাই করে যোগ্য প্রার্থীদের বাছাই করবে। প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের কম্পিউটার স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট নেওয়া নিতে পারে। এরপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় ৫০ নম্বরের সাধারণ বিষয় এবং ৫০ নম্বরের সংশ্লিষ্ট পদের বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। চূড়ান্ত নির্বাচন লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন হয়ে গেলে আবেদনপত্রের প্রিন্টআউট এবং প্রয়োজনীয় নথির হার্ড কপি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
হার্ড কপি স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
প্রাপকের এই ঠিকানায় পাঠাবেন,,
The Dean (Administration)
Indian Institute of Science Education and Research Kolkata
Mohanpur, Nadia District
West Bengal – 741246
খামের ওপর লিখতে হবে:
“APPLICATION FOR THE POST OF [যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম]”
হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিট।
অনলাইনে আবেদনের লিঙ্ক: https://iiserkolnt.samarth.edu.in/index.php/site/login
আবেদন মূল্য :
জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের মোট ৫০০ টাকা আবেদনমূল্য দিতে হবে। এর মধ্যে ৪৫০ টাকা আবেদন ফি এবং ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি।
অন্যদিকে, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), প্রতিবন্ধী (PwBD), মহিলা, প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen) এবং তৃতীয় লিঙ্গের (Transgender) প্রার্থীদের ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
IISER Kolkata Non-Teaching Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
