WBSSC IX-X Interview: নবম-দশম শ্রেণির ইন্টারভিউ নিয়ে যা জানাল স্কুল সার্ভিস কমিশন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ টালবাহানা আর আইনি জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে স্বস্তির খবর দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)।  নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের জন্য ইন্টারভিউ এবং তথ্য যাচাইয়ের (Document Verification) চূড়ান্ত সময়সীমা ঘোষণা করল কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, আগামী ২৩ মার্চ ২০২৬ থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে।  চলবে টানা দুই মাস অর্থাৎ ২৩ মে ২০২৬ পর্যন্ত।

এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হতে চলেছে আগামী ২৪ মার্চ থেকে।  এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ৮ মে পর্যন্ত।  নির্ধারিত সূচি অনুযায়ী, প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে সল্টলেকের আচার্য সদনে।  সেখানে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের প্রার্থীদের ডেকে কাউন্সেলিং সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, কমিশন জানিয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে।  ইন্টারভিউয়ের পাশাপাশি প্রার্থীদের পড়ানোর দক্ষতা বা ‘ডেমো ক্লাস’ নেওয়া হতে পারে। ১০০ নম্বরের নতুন মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা, একাডেমিক রেকর্ড এবং ইন্টারভিউ—সব মিলিয়েই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা।

WBSSC IX-X Interview Notification 2026: Download PDF 

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।