8th Pass Job: রাজ্যে অষ্টম শ্রেণি পাশে চাকরি 2026, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ! কত টাকা বেতন ও আবেদন পদ্ধতি দেখুন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার রাজ্যে অষ্টম শ্রেণী পাশ করলেই মিলবে চাকরির সুযোগ।  পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ডি. এন. দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, মালি বা কর্মবন্ধু (Gardener / Karmabandhu) পদে ১ জন কর্মীকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করবে।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ দেবে।  ছাড়াও এই পদের জন্য নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ৩,০০০ টাকা সাম্মানিক (Honorarium) প্রদান করা হবে।  এই পদের মেয়াদ ১ বছর (১২ মাস)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আবেদন কিভাবে করবেন
এই পদে আবেদনের জন্য আলাদাভাবে অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে না।  ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।  ইন্টারভিউয় অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে। ইন্টারভিউয়ের জন্য যেতে হবে D. N. De Homoeopathic Medical College & Hospital, ১২, গোবিন্দ খাটিক রোড, কলকাতা – ৭০০০৪৬।

উল্লেখযোগ্য যে, ইন্টারভিউতে অংশগ্রহণের সময় প্রার্থীদের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজ ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল কপি, বয়সের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র এবং ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসতে হবে।  পাশাপাশি এসব ডকুমেন্টস এর দুটি করে জেরক্স সঙ্গে রাখতে হবে‌।  বিশত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

West Bengal Karmababdhu Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।