বাংলার যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, তা খুব সহজেই চেক করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনে এই স্ট্যাটাস যাচাই করবেন।
মাত্র ৩টি সহজ ধাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যুবসাথী প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা।
উল্লেখ্য, রাজ্যের বেকার মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সী ছেলে-মেয়েদের জন্য চালু হওয়া এই প্রকল্পের অধীনে গত ৭ই মার্চ (শনিবার) থেকে টাকা পাঠানো শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বাংলার যুবসাথী প্রকল্পে অফলাইন রেজিস্ট্রেশন ক্যাম্প এবং অনলাইন যুবসাথী পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রায় ৮৪ লক্ষ বেকার ছেলে-মেয়ে ভাতার জন্য আবেদন করেছেন।
আপনিও যদি অনলাইন বা অফলাইন—যেকোনো মাধ্যমে যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে খুব সহজেই চেক করতে পারবেন আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা।
নিচে দেওয়া ধাপগুলো ফলো করে জেনে নিন, যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির ১৫০০ টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হয়েছে কিনা।
ফোন কলেই যুবসাথী স্ট্যাটাস চেক করুন! | Yuba Sathi Status Check by Phone Call
পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বাংলার যুবসাথী অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। ইতিমধ্যেই আবেদনকারীদের সুবিধার জন্য পোর্টালে একটি হেল্পডেস্ক নম্বরও চালু করা হয়েছে। এই হেল্পডেস্ক নম্বরের মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদনের স্ট্যাটাস, অভিযোগ বা যেকোনো সমস্যার সমাধান সম্পর্কে সহায়তা পেতে পারেন।
📞 হেল্পডেস্ক নম্বর: 6292248888 – নম্বরটির পাশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—যেকোনো সহায়তা বা জিজ্ঞাসার জন্য এই নম্বরে যোগাযোগ করা যাবে। তবে মনে রাখতে হবে, সরকারি ছুটির দিন এবং শনিবার ও রবিবার ব্যতীত, প্রতিদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই নম্বরে কল করে সাহায্য নিতে পারবেন যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা।
Yuba Sathi Status Check Step By Step Online – যুব সাথী স্ট্যাটাস চেক পদ্ধতি দেখুন অনলাইন
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের তরফ থেকে চালু করা অনলাইন যুব সাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) বাংলার যুবসাথী পোর্টালে আসার পর হোম পেজে নিচে থাকা 🔍 Application Status – এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Check Status এ ক্লিক করে, যুবসাথী ফর্মে উল্লেখ করা মোবাইল নম্বর বসিয়ে স্ট্যাটাস চেক করুন। তবে বর্তমানে স্ট্যাটাস চেক করলে – “আপডেট করা স্ট্যাটাস খুব শীঘ্রই পাওয়া যাবে, দয়া করে পরে আবার ভিজিট করুন, ধন্যবাদ” – একরকম একটি লেখা ভেসে উঠছে। তবে খুব শীঘ্রই এই পদ্ধতি ফলো করে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস জানা যাবে।
Yuba Sathi Prakalpa Status Check Online – যুব সাথী স্ট্যাটাস চেক অনলাইন লিংক – Check Now
WBIFMS পোর্টালে যুবসাথী পেমেন্ট স্ট্যাটাস চেক করুন, টাকা ঢুকেছে কিনা দেখুন – Yuba Sathi Payment Status Check
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর দ্বারা পরিচালিত ডিজিটাল প্ল্যাটফর্ম WBIFMS পোর্টালে যেতে হবে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে তহবিল বণ্টনের পাশাপাশি সরাসরি সুবিধাভোগী, ঠিকাদার এবং সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এই পোর্টালের সরাসরি লিংক নিচে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেও অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর ডব্লিউবিআইএফএমএস পোর্টালের হোম পেজে থাকা Know Your Payment Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যুবসাথী ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর উল্লেখ করে Generate OTP তে ক্লিক করুন। এরপর উল্লেখিত মোবাইল নম্বরে আসা OTP উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৪) নিচে এরপর আপনার তথ্য দেখতে পারবেন, অনেক ক্ষেত্রে সার্ভারের সমস্যার দরুন তথ্য নাও আসতে পারে। তাই কিছুদিন পর চেষ্টা করে দেখতে পারবেন। তবে আপনি যুব সাথী হেল্প ডেস্ক নম্বরে কল কিংবা WhatsApp করে আবেদনের স্থিতি জানতে পারবেন।
WBIFMS Portal Payment Status Check Link – WBIFMS Portal-এ Yuba Sathi Status Check: Click Now

