Supplementary Voter List 2026: সোমবার প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, কারা থাকছেন কারা বাদ? প্রশাসনের কড়া সতর্কতা জারি!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামী সোমবারই রাজ্যে প্রকাশিত হতে চলেছে আন্ডার অ্যাডজুডিকেশন (বিচারাধীন) ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট (SIR Supplementary Voter List 2026)।  এই মর্মে আজ শনিবার Government of West Bengal-এর নবান্ন থেকে নোটিশ জারি করে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগামী ২৩ মার্চ রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে Election Commission of India। এই তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন (বিচারাধীন) নিষ্পত্তি ভোটারদের নাম অন্তর্ভুক্ত থাকবে।  এরপর ধাপে ধাপে নিষ্পত্তি হওয়া সকল ভোটারদের নামের তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার SIR Supplementary List প্রকাশের আগেই নোটিশ জারি করে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার Election Commission of India পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছে।  ওই তালিকায় মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

তবে এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বর্তমানে অ্যাডজুডিকেশন (বিচারাধীন) অবস্থায় রয়েছে।  যেসব বিচারাধীন ভোটারের যাচাই ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, তাদের নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে।

নবান্নের তরফে আজ নোটিশ জারি করে জানানো হয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) আগামী ২৩ মার্চ ২০২৬, সন্ধ্যায় প্রকাশিত হবে।  এই প্রেক্ষিতে, ভোটারদের সম্ভাব্য ভিড় সামলাতে জেলাশাসকদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  নোটিশে আরও বলা হয়েছে, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি রাখতে হবে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Calcutta High Court-এর প্রধান বিচারপতির নির্দেশে প্রায় ৭০০ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিক বর্তমানে SIR ফাইনাল তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন (বিচারাধীন) ভোটারদের নথি যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

তবে সোমবার একসঙ্গে সমস্ত বিচারাধীন ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে না।  যেসব ভোটারের যাচাই ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, শুধুমাত্র তাদের নামের তালিকাই আগামী সোমবার সন্ধ্যার দিকে প্রকাশিত হবে।  এরপর ধাপে ধাপে বাকি নিষ্পত্তিকৃত ভোটারদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন।

আজ নবান্নের জারি করা নোটিশে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  এর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।  শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকেও আগে থেকেই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য ভিড়ের এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অবশেষে আগামী সোমবার রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে।  এই অতিরিক্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা চাইলে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।