বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাংকে ঢুকেছে কি না চেক করুন এখনই! বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস এক ক্লিকে দেখুন – 444

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট।  খুব সহজেই এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুধু তাই নয়, আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন, তাহলে আপনার আবেদনটি Approved, Pending নাকি Rejected হয়েছে তাও অনলাইনে জানা যাবে।  কীভাবে মোবাইল ফোনে অনলাইনে এই স্ট্যাটাস চেক করবেন, ধাপে ধাপে দেখে নিন আজকের এই প্রতিবেদনে।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আওতায় থাকা আবেদনকারীদের প্রতি মাসে সরকার থেকে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  অর্থাৎ বছরে মোট ১২,০০০ টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।

তাহলে আপনার অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে কিনা? নাকি এখনও পেমেন্ট বাকি রয়েছে? আর টাকা জমা হয়ে থাকলে কোন ব্যাংকে টাকা জমা হলো? চলুন এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার ভাতার টাকা ও আবেদন স্ট্যাটাস (Application Status) চেক করবেন।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন স্ট্যাটাস চেক ও টাকা জমা হয়েছে কিনা দেখুন –

১) সর্বপ্রথম আপনাকে জয় বাংলার এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Jai Bangla পোর্টালে থাকা Track Applicant Status এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আবেদনকারীর Beneficiary Id/Mobile No/Aadhaar No – যেকোনো একটি সিলেক্ট করে নিচে তা উল্লেখ করুন ও কোন প্রকল্পের (বয়স্ক ভাতা – Old Age Pension, বিধবা ভাতা – Widow Pension ও প্রতিবন্ধী ভাতা – Manabik) টাকা চেক করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন।  এরপর নিচে ক্যাপচার কোডটি ফাঁকা বক্সে উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এরপর নিচে আবেদনকারীর Beneficiary ID, Applicant Name, Address, Current Banking Information ও Current Status দেখতে পারবেন।  যদি Current Status – Approved থাকে, তাহলে আবেদন এপ্রুভ হয়েছে।

৫) এরপর Current Status এর পাশে থাকা Payment Status – View এ ক্লিক করে দেখে নিন চলতি অর্থবর্ষের কোন কোন মাসের টাকা আপনার ব্যাংকে জমা হয়েছে ও কোন মাসের টাকা এখনো Payment Under Process এ রয়েছে।

প্রকল্প টাকা / স্ট্যাটাস চেক
বয়স্ক ভাতার টাকা
Check Now
বিধবা ভাতার টাকা
Check Now
প্রতিবন্ধী ভাতার টাকা
Check Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।