‘Disposed of…’ হয়নি আবেদন, ঝুলেই রইল লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার! শেষ দফার আগে বড় ধাক্কা ট্রাইব্যুনালে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল, ২৯ এপ্রিল রাজ্যের শেষ দফার ভোট। মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে।  কিন্তু ভোটের ঠিক আগের দিন সকালেও রাজ্যের কয়েক লক্ষ মানুষের মনে জমাট বেঁধেছে গভীর ক্ষোভ আর হতাশা।  আজ মঙ্গলবার ভোরে ট্রাইব্যুনালের যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে হতাশ সাধারণ মানুষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আশা ছিল, ট্রাইব্যুনালে আবেদন করা প্রায় ২৭ লক্ষ মানুষের নাম এই তালিকায় উঠবে।  কিন্তু আজ তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বেশিরভাগ আবেদনই ‘নিষ্পত্তিহীন’ অবস্থায় পড়ে রয়েছে।  আবেদনকারীদের নামের পাশে লেখা উঠছে— “The record does not indicate that any appeal has been disposed of”। এর সহজ অর্থ হলো, আবেদন জমা পড়লেও ট্রাইব্যুনাল তা এখনও খতিয়ে দেখেনি বা কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে কালকের ভোটে এই বিপুল সংখ্যক ভোটার আর ভোট দিতে পারছেন না।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ২৯ এপ্রিল যাদের এলাকায় ভোট রয়েছে, তাঁদের নাম তোলার শেষ সময়সীমা ২৭ এপ্রিল। অর্থাৎ ভোটের দু’দিন আগে যদি ট্রাইব্যুনাল অনুমোদন দেয়, তবেই ভোট দেওয়া সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শুনানির গতি অত্যন্ত ধীর।  এর আগের শুনানিতে জানা গিয়েছিল, প্রতিটি ট্রাইব্যুনালে গড়ে প্রতিদিন মাত্র ১০টির মতো আবেদনের শুনানি হচ্ছে।  যেখানে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, সেখানে এই ধীরগতিই কাল হয়ে দাঁড়াল।

উল্লেখ্য যে, প্রথম দফার ভোটের আগেও একই ছবি দেখা গিয়েছিল।  সে সময় কয়েক লক্ষ আবেদনের বিপরীতে মাত্র ১৩৯ জনের আবেদন নিষ্পত্তি হয়েছিল এবং তাঁরাই শুধু ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন।  শেষ দফাতেও সেই পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হলো না।  ট্রাইব্যুনাল থেকে ঠিক কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় উঠেছে, সেই সংখ্যাটাও এখনও পরিষ্কার নয়।

সব মিলিয়ে, আগামীকাল ১৪২টি আসনে ভোট হলেও, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল অংশের মানুষের কাছে তা নিরর্থক হয়েই থেকে যাচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।