Tribunal Voter List 2026: প্রকাশ পেল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা! নাম উঠল ১৪৬৮ জনের, বাদ পড়লেন ৬ জন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল ২৯ এপ্রিল রাজ্যের শেষ দফার ভোট।  আর তার ঠিক আগে মঙ্গলবার ভোররাতে প্রকাশিত হলো আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা।  সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই ট্রাইব্যুনাল সোমবার রাত ১২টা পর্যন্ত যে সমস্ত আবেদন নিষ্পত্তি করেছে, তার ভিত্তিতেই এই নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ দফার ভোটের আগে ১৪৬৮ জন নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, ৬ জনের নাম তালিকা থেকে বাদ (Deletion) দেওয়া হয়েছে।  প্রথম দফার ভোটের আগে যেখানে মাত্র ১৩৯ জনের নাম উঠেছিল, সেই তুলনায় দ্বিতীয় তালিকায় অনেক বেশি সংখ্যক মানুষ ভোটাধিকার ফিরে পেলেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ভোটের দু’দিন আগে অর্থাৎ ২৭ এপ্রিল রাত পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নাম অনুমোদন করবে, তাঁরাই ভোট দিতে পারবেন।  সেই মতো সোমবার গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে মঙ্গলবার ভোরে এই তালিকা সামনে এনেছে কমিশন।  এর ফলে ১৪৬৮ জন ভোটার কালকের নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে ১৪৬৮ জনের নাম উঠলেও, কয়েক লক্ষ আবেদন এখনও ‘নিস্পত্তিহীন’ (Not Disposed of) অবস্থায় পড়ে রয়েছে।  ফলে বড় একটি অংশের ভোটার কালকের ১৪২টি আসনের নির্বাচনে ভোট দিতে পারছেন না।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।