নাবালিকা হেনস্থায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান গ্রেফতার, চাকরি থেকে বরখাস্ত করল কর্তৃপক্ষ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নাবালিকা হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ (CISF)-এর এক কর্মীকে।  ধৃতের নাম রামাকান্ত বিশ্বকর্মা। এই ন্যক্কারজনক ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করেছে সিআইএসএফ কর্তৃপক্ষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর বয়সী এক নাবালিকাকে শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ ওঠে ওই জওয়ানের বিরুদ্ধে।  অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় কুলটি থানার পুলিশ।  তদন্তের পর ইসিএল (ECL) শীতলপুর হেডকোয়ার্টার এলাকা থেকে অভিযুক্ত রামাকান্ত বিশ্বকর্মাকে আটক করা হয়।  পরে পকসো (POCSO) আইনে মামলা রুজু করে পুলিশ তাঁকে গ্রেফতার করে।  বর্তমানে ওই জওয়ান পুলিশি হেফাজতে রয়েছেন।

যদিও এই ঘটনায় তীব্র নিন্দা জানায় বাহিনীর পক্ষ থেকে।  সিআইএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাদের অবস্থান অত্যন্ত কঠোর বা ‘জিরো টলারেন্স‘।  বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এবং শৃঙ্খলা বজায় রাখতে রামাকান্তকে তৎক্ষণাৎ পরিষেবা থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।