যুবকদের পিঠে লাঠি উপহার দিচ্ছে সরকার”, পাটনার ঘটনায় সরব রাহুল গান্ধী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিহারে কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হওয়া যুবক-যুবতীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।  শুক্রবারের সেই রণক্ষেত্রের ছবি দেখে আর চুপ থাকতে পারেননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  এদিন নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স এ স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দেশের শিক্ষিত বেকারদের হাতে চাকরির নিয়োগপত্র দেওয়ার বদলে উপহার হিসেবে কেবল পুলিশের লাঠির বাড়ি দিচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ঘটনার সূত্রপাত পাটনার জেপি গোলম্বর চত্বরে, যেখানে বিপিএসসি (BPSC) চতুর্থ পর্যায়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে হাজার হাজার চাকরিপ্রার্থী জমায়েত হয়েছিলেন।  শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই আচমকা হামলায় রক্তাক্ত হন বহু আন্দোলনকারী।  ছাত্রীদের ওপর পুলিশের লাঠি চালনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই দিল্লির রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেও, প্রশাসনের দাবি, আইন-শৃঙ্খলা বজায় রাখতেই বলপ্রয়োগ করতে হয়েছে।

আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, “সরকার দিনের পর দিন শুধু মিথ্যে আশ্বাস দিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে তার কোনও ঠিক নেই।”

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।